Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতের মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর।  শ্রীলঙ্কার বিরুদ্ধে  ফাইনালের শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি ভর্মা ও স্মৃতি  মান্ধানা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে ভারত। ২০ ওভারে  ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে হরমনপ্রীতরা। অর্থাৎ শ্রীলঙ্কাকে জিততে হলে করতে হবে ২১৭ রান। 

মঙ্গলবার (২২  সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা।  শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে স্মৃতি মন্ধানা ও শেফালি ভর্মা। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় শেফালির। ২৯ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেফালিকে ফেরান চামুদি প্রবোধা।  এদিন শুরুটা দাপটের সঙ্গে করলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৭ বলে ১৯ রান করার পর ভারতের অধিনায়ককে ফেরান কাবিশা দিলহারি। স্মৃতি মান্ধানা শতরানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে তাঁকে ফেরান সুগন্ধিকা কুমারী। স্মৃতি করেছেন ৪৫ বলে ৭৫ রান। এদিন রিচা শর্মা ২২ বলে ৪৯ রান ও ভারতী ফুলমণি ৭ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন।  

আরও পড়ুন: গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

এই ম্যাচটি ভারতের কাছে আরও গুরুত্বপূর্ণ, কারণ গত এশিয়ান গেমসেও মহিলা ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। ২০২২ সালের ফাইনালে শ্রীলঙ্কাকেই ১৯ রানে হারিয়েছিল ভারতীয় দল। এবার লক্ষ্য টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের সোনা ঘরে তোলা। এশিয়ান গেমস ২০২৬-এ ফাইনালে ওঠার পথেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারানোর পর সেমিফাইনালে বাংলাদেশকে ১১৪ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছয় হরমনপ্রীতের দল। অন্যদিকে শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ৮৬ রানে এবং সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।  

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর