গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি:  উৎসবের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। গণেশ চতুর্থী উপলক্ষে অন্নদান কর্মসূচির জন্য রান্নার কাজে ব্যস্ত ছিলেন ৪৬ বছরের সুজাতা। আচমকাই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ফুটন্ত গরম সম্বরের বিশাল পাত্রে পড়ে গুরুতর দগ্ধ  হন তিনি। তবে শেষ পর্যন্ত  মৃত্যু  হয় তাঁর।  

মর্মান্তিক ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার (২০ সেপ্টেম্বর) গণেশ চতুর্থী উপলক্ষে বিজয়ওয়াড়ায় একটি অন্নদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের রান্নার কাজে সহযোগিতা করছিলেন চিট্টিনগরের বাসিন্দা সুজাতা। সম্বরের বড় পাত্রটি সরানোর সময় আচমকাই তিনি ভারসাম্য হারিয়ে ফুটন্ত খাবারের মধ্যে পড়ে যান। ঘটনার পর শরীরের একাধিক অংশে গুরুতর দগ্ধ হওয়ায় অনুষ্ঠানের আয়োজকরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চললেও ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজাতার। 

 আরও পড়ুন: ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

এই দুর্ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবেই দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। ইতিমধ্যেই সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবেই দেখা হচ্ছে  । 

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের