অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যে পরিবারের একমাত্র বউমা রানি, আদিত্য চোপড়ার দ্বিতীয় স্ত্রি তিনি। বিবৃতিতে প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, শ্রীমতী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে পরলোকগমন করেছেন। আপনাদের ভালবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এই চরম শোকের মুহূর্তে গোপনীয়তা রক্ষার জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’

কৃষ্ণাদেবীর আরও একটি পরিচয় হল, তিনি বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদি ছিলেন। অর্থাৎ রানির সম্পর্কে মাসি হন দেবশ্রী রায়। তাই কৃষ্ণাদেবীর প্রয়াণে শোকের ছায়া দেবশ্রী রায়ের পরিবারেও। মায়ের অত্যন্ত কাছের ছিলেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের সময়ে মা কৃষ্ণাই ছিলেন রানির প্রধান অনুপ্রেরণা। ২০২৩ সালে ছবিটির একটি প্রচারমূলক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রানি বিষয়টি জানিয়েছিলেন।

বলেছিলেন, ‘একজন অভিনেতা হিসেবে চরিত্রটিতে আমি আমার নিজস্ব ব্যাখ্যা ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। আমি চাইনি যে চরিত্রের সঙ্গে বাড়তি কিছু জুড়ে দেওয়া হোক। তাহলে মানুষ আমার চরিত্র এবং আসল মানুষটির মধ্যে কোনও মিল খুঁজে পেত না। এই ছবির জন্যে আমি আমার মায়ের কাছেই অনুপ্রেরণা পেয়েছি।’ কারণ এই ছবিতে সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই করা এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রানি। এছাড়াও জানা যায়, রানি একবার জানিয়েছিলেন, মায়ের পরামর্শেই তিনি তাঁর প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। রানির মা ছিলেন একজন প্রাক্তন প্লেব্যাক গায়িকা। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন, যিনি ফিল্মালয়া স্টুডিওসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। রামবাবু ২০১৭ সালে মারা যান। অর্থাৎ বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে গেলেন রানি। তাকে শেষ দেখা গিয়েছিল মরদানি ৩-তে , যা ২০২৬ সালে মুক্তি পেয়েছিল। তাঁকে আগামিতে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে।

 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি