দুর্গাপুজোয় দুষ্কৃতীদের হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরকে বিশেষ অনুদান শেখ হাসিনার

প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে খুশি অধিকাংশ হিন্দু সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর দুর্গাপুজোর সময়ে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন অংশে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিল একাধিক হিন্দু মন্দির-পুজোমণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান। ওই ঘটনায় একদিকে যেমন আতঙ্কিত হয়ে পড়েছিলেন হিন্দু সম্প্রদায়, তেমনই গোটা বিশ্বের কাছে বিড়ম্বনায় পড়তে হয়েছিল শেখ হাসিনা সরকারকে। ফলে হিন্দুদের ক্ষতে প্রলেপ লাগাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। এবার দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আর্থিক অনুদান দিতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্গাপুজোর সময়ে দুষ্কৃতীদের হামলায় কুমিল্লা, নোয়াখালী ও কক্সবাজারের বেশ কয়েকটি হিন্দু মন্দির ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে হামলা চলেছিল। ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য ৪৪ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব দ্রুতই ক্ষতিগ্রস্তদের কাছে ওই বিশেষ আর্থিক সাহায্য পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যেভাবে ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, তেমনই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিশেষ সাহায্য করা হবে।

প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে খুশি অধিকাংশ হিন্দু সংগঠন। যদিও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সংখ্যালঘু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের দাবি, শুধু আর্থিক সাহায্য দিলেই হবে না। যারা হামলার ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটাতে পারেন।    

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা