মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অপছন্দের তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হোয়াইট হাউসে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে আদালতে বিরাশি সিক্কার চড় খেলেন ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত খারিজ করে রোষানলে পড়া তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হোয়াইট হাউসে প্রবেশের অধিকার পুনর্বহাল করেছেন ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক টিমোথি কেলি। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলার দীর্ঘ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন তিনি।

সম্প্রতি তিন মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’, ‘পলিটিকো’ ও ‘এমএস নাউ’-এর প্রতিনিধিদের হোয়াইট হাউসে প্রবেশের অধিকার কেড়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ‘তিন সংবাদমাধ্যম লাগাতার সরকার বিরোধী প্রচার চালাচ্ছে এবং সাধারণ মানুষের কাছে প্রশাসনের ভাবমূর্তি খারাপ করছে।’ হোয়াইট হাউসে প্রতিনিধিদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করে ইউএস ডিস্ট্রিক্ট আদালতের দ্বারস্থ হয় ‘সিএনএন’, ‘পলিটিকো’ ও ‘এমএস নাউ’ কর্তৃপক্ষ। তারা যুক্তি দেখান, ‘সরকারের পদলেহন করা সাংবাদিকদের কাজ নয়। বরং সরকারের জনবিরোধী কাজের বিরোধিতা করে জনস্বার্থে সংবাদ পরিবেশন করা মুখ্য দায়িত্ব। ট্রাম্পের সিদ্ধান্ত মার্কিন গণতন্ত্রের উপরে চরম আঘাত।’

হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোট বাঁধেন মার্কিন সাংবাদিকরা। তাঁরা হোয়াইট হাউস এবং মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন। পাল্টা ‘ট্রাম্প’ টিভি চালু করা হয় হোয়াইট হাউসের তরফে। এদিন তিন সংবাদমাধ্যমের দায়ের করা মামলার রায় দিতে গিয়ে ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক টিমোথি কেলি সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ খারিজ করে দিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালে বিচারক হিসেবে টিমোথি কেলিকে নিয়োগ করেছিলেন ট্রাম্প-ই।

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন