‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকার বিনিময়ে মামলা তুলে নিতে পুলিশ চাপ দিয়েছিল। এমনকি মাথায় বন্দুক ঠেকিয়ে মামলা তুলতে বলেছিল পুলিশ। আজ, বৃহস্পতিবার আর জি কর সংক্রান্ত খুন ও ধর্ষণ মামলায় শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন বিজেপি বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথ। তিনি জানিয়েছেন, পুলিশের এই জুলুমের কথা সিবিআইকে জানালেও তারা কোনও কর্ণপাত করেননি।

এদিন অভয়া কাণ্ডের একটি নতুন রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই। সেই মামলার শুনানিতেই এদিন রত্নাদেবী বলেন, ‘ঘটনার দিন আমরা প্রায় ঘন্টাদুয়েক টালা থানায় বসেছিলাম। দ্বিতীয়বার মেয়ের ময়নাতদন্ত করার ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। সেই ফাঁকে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে-রা গ্রিন করিডর করে কেন মেয়েকে নিয়ে গেল? এত তাড়া কীসের ছিল। মেয়েকে বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখে যায়।’ পানিহাটির বিজেপি বিধায়ক আরও জানিয়েছেন, নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে-রা তাঁদের বাড়ি এসেছিল। অভয়া সংক্রান্ত মামলা তুলতে তাঁরা চাপ দিয়েছিল। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। অভয়ার মায়ের আরও দাবি, তৎকালীন ডিসি নর্থ চলে যাওয়ার পর আত্মীয়দের সামনেই অভয়ার বাবাকে টাকা নেওয়ার জন্য চাপ দেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। একটি ঘরে নিয়ে গিয়ে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল পুলিশের তরফে। তবে সিবিআই সেই কথা কোনওদিন শোনেনি। বারবার বললেও অবজ্ঞা করে গিয়েছেন বলে দাবি রত্নাদেবীর।

আরও পডুন: সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে অভয়ার মা আরও বলেন, ‘এই কথাগুলি সিবিআই শুনতে চায়নি। অথচ প্রথম থেকে এটা জানিয়ে আসছি।’

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে