সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

সপ্তাহান্তে ফের ভোগান্তির শিকার হতে হবে রেল যাত্রীদের। সোনারপুর ও বারুইপুর স্টেশনের মধ্যবর্তী 'ডাউন' লাইনে জরুরী রক্ষণাবেক্ষণের কাজে নামছে পূর্ব রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহান্তে ফের ভোগান্তির শিকার হতে হবে রেল যাত্রীদের। সোনারপুর ও বারুইপুর স্টেশনের মধ্যবর্তী 'ডাউন' লাইনে জরুরী রক্ষণাবেক্ষণের কাজে নামছে পূর্ব রেল। তাই ওভারহেডের তারে বিদ্যুৎ চলাচল বন্ধ রাখা হবে। সেই কারণে আগামী ২৬ এবং ২৭ সেপ্টেম্বর ওই লাইনে ট্রেন চলাচল সামান্য ব্যাহত হতে পারে। শনিবার রাত ১২:২৫টা থেকে রবিবার ভোর ৫:২৫টা পর্যন্ত প্রায় ৩০০ মিনিট 'ট্রাফিক ও পাওয়ার ব্লক' করে কাজ চলবে। মুলত রেলের অবকাঠামো মেরামত, আধুনিকীকরণ, যাত্রীসুরক্ষা এবং ট্রেন চলাচলের গতি আরও উন্নত করতে 'ট্রাফিক ও পাওয়ার ব্লক' কাজ করে রেল। 

তাই যাত্রীদের সুবিধার্থে মধ্যরাত থেকে কাজ শুরু করা হচ্ছে। সকালের মধ্যে সেই কাজ শেষ করার পরিকল্পনা। তাই যাত্রীরা তেমন অসুবিধায় পড়বেন না। জানা গিয়েছে, সোনারপুর-বারুইপুরের ডাউন লাইনে দু’টি পয়েন্টের মধ্যে কাজ হবে। ট্রেনের লাইন বদলানোর জন্যই থাকে পয়েন্টগুলি। সেই পয়েন্টগুলির মধ্যে মেরামতির কাজ হবে। কিছু জায়গায় পুরনো ট্র্যাকের বদলে নতুন করে বসানোরও পরিকল্পনা নিয়েছে রেল। ওই পয়েন্টগুলির মধ্যে দু’টি লাইন যেখানে জুড়ছে, সেই অংশে পুরনো ব্যবস্থা বদলে আবার নতুন করে বসানো হবে। তাই আগামী ২৬-২৭ সেপ্টেম্বর ট্রাফিক ব্লকের সময় কিছু সিগন্যালিং ব্যবস্থা এবং ট্রেন চলাচলও প্রভাবিত হবে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) শিয়ালদহ–সোনারপুর (৩৪৪১১ আপ/৩৪৪১২ ডাউন) বাতিল থাকবে। আর কিছু ট্রেনের যাত্রা বারুইপুর থেকে শুরু হবে এবং বারুইপুরেই শেষ হবে। সেই তালিকায় রয়েছে, ৩৪৮১১/৩৪৮১২ ডায়মন্ড হারবার– শিয়ালদহ –ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৮১৩/৩৪৮১৪ ডায়মন্ড হারবার–শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল, ৩৭১১১/৩৭১১২ লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৭১১৩/৩৭১১৪ লক্ষ্মীকান্তপুর– শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল। তাই ওইদিন কোনও গন্তব্যে যাওয়ার আগে আপডেট জেনে যাত্রীদের বাইরে বেরনোর অনুরোধ করেছে রেল।

				

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র