নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: গাজায় নরহত্যা চালানোর মূলপাণ্ডা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হলেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন। তাঁর সঙ্গেই গ্রেফতার হয়েছেন এমিজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার-সহ কমপক্ষে ৩০ জন।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইযর্কে এসেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছিল ইহুদি অধিকার সংগঠন ‘জুইশ ভয়েস ফর পিস’। বিক্ষোভে সামিল হয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন, এমিজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার-সহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের সদস্যরা। সবার পরনে ছিল সাদা টি শার্ট। তাতে লেখা ছিল, ‘বোমা নয়, মানুষের পেছনে অর্থ ঢালুন’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিনের মুক্তি চাই’।

বিক্ষোভের কারণে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিক্ষোভকারীদের সরে দাঁড়ানোর জন্য মাইকিং করে পুলিশ। কিন্তু তাতে অধিকাংশ বিক্ষোভকারী সাড়া না দেওযায় পুলিশ কঠোর পদক্ষেপ করে। একে একে বিক্ষোভকারীদের হাত পেছনে বেঁধে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন ‘ডেড ম্যান ওয়াকিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার জেতা সুসান সারানডন, জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাক্স’-এর জন্য পরিচিত অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। অতীতেও দুই অভিনেত্রী একাধিকবার ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নেমেছিলেন। শুধু রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে নয়, নিউইয়র্কের বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির