১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বারান্দায় পোশাক নিতে গিয়েছিল নবম শ্রেণির এক ছাত্রী। কিছুক্ষণের মধ্যেই ১২ তলা থেকে পড়ে মৃত্যু হয় বছর চোদ্দর কিশোরীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের রাজনগর রেসিডেন্সি সোসাইটিতে। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, পোশাক নিতে গিয়ে কোনও ভাবে পা পিছলে বারান্দা থেকে পড়ে যায় মেয়েটি। যদিও ঘটনাটি নিছক দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, ওই কিশোরী পরিবারের সঙ্গে সোসাইটির ১২০৮ নম্বর ফ্ল্যাটে থাকত। একটি বেসরকারি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করত সে। শুক্রবার রাত আনুমানিক ৯ টা নাগাদ নন্দগ্রাম থানায় খবর আসে, আবাসনের ১২ তলা থেকে এক কিশোরী নিচে পড়ে গিয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যদেরও ডাকা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলা?

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ওই কিশোরীর বাবা, ছোট বোন এবং দিদা-দাদু থাকেন। তার বাবা এরিকসনে কর্মরত এক ইঞ্জিনিয়ার এবং বাড়ি থেকেই কাজ করেন। নন্দগ্রামের সহকারী পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিশ্চিত করতে দুর্ঘটনাসহ সম্ভাব্য সব কারণই তদন্তের আওতায় রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ করা হবে।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২