ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাতের অবসানে তেহরানের এই প্রস্তাবে এখনও সম্মতি দেয়নি ওয়াশিংটন। একই সঙ্গে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু শর্ত মানা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। একই সঙ্গে আমেরিকার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ফের শুরু করার প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের শর্তের মধ্যে রয়েছে ইরানের উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেল রফতানির উপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং সংঘর্ষে সাময়িক বিরতি। তবে ওয়াশিংটন এই প্রস্তাবে এখনও সম্মতি দেয়নি। আমেরিকার অবস্থান, ইরানের পরমাণু কর্মসূচি-সহ একাধিক বিষয়কে একসঙ্গে রেখে একটি বৃহত্তর চুক্তি প্রয়োজন। জুনে দু’দেশের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে নতুন প্রস্তাবটি তৈরি হলেও সেই সমঝোতা জুলাইয়ের গোড়াতেই ভেস্তে যায়।

আরও পড়ুনঃ বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে চায় তেহরান। তাঁর বক্তব্য, দু’দেশের মধ্যে পুরনো সমঝোতার কাঠামোয় ফিরে গিয়ে আলোচনা শুরু করা সম্ভব। হরমুজ প্রণালী ঘিরে এই টানাপড়েনের প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যেও পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথটি দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ থাকায় জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। ফলে ইরান-আমেরিকা সংঘাতের পরবর্তী গতিপথ নিয়ে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা