দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল শুভেন্দুর সরকার। রাজ্য পুলিশের ২৩ জন আইপিএসকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, (আইবি) করে পাঠানো হয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আইপিএস দেবেন্দ্র প্রকাশ সিংহের জায়গায় সুধীর কুমার নীলকান্তমকে এসিপি কলকাতা পুলিশ করা হয়েছে। তিনি আইজিপি এসটিএফ পদে ছিলেন। এটাকে রুটিন বদলি বলে জানিয়েছে নবান্ন।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কলকাতার ট্রাফিকের নতুন যুগ্ম কমিশনার করা হয়েছে আইপিএস ভোলানাথ পাণ্ডেকে। তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে কর্মরত ছিলেন। আইপিএস সুখেন্দু হীরা ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে। তাঁকে আনা হয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের (নিরাপত্তা) পদে। এ ছাড়া, আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি করা হয়েছে। তিনি এত দিন এসসিআরবি-র আইজিপি পদে ছিলেন। আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তীকে হোমগার্ডের আইজি থেকে করা হয়েছে এসসিআরবি-র আইজিপি। ডব্লিউবিপিএইচআইডিসিএলের ডিআইজি পদে ছিলেন আইপিএস দেবর্ষি দত্ত। তাঁকে বদলি করে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করে পাঠানো হয়েছে। আইপিএস নীমা নরবু ভুটিয়াকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর ১০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার থেকে সিআইডি-র এসএস করা হয়েছে। আইপিএস ধৃতিমান সরকার এসএস, আইবি ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে মালদহে সিআইডি-র এসএস পদে।

আরও পডুন: তেলেঙ্গানায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় একাধিক দুর্ঘটনা, মৃত সাব-ইন্সপেক্টরসহ ১৩

দুর্গাপুজোর আগে পুলিশে বড়সড় রদবদল করে প্রশাসনে গতি আনতে চেয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই সঙ্গে কলকাতা পুলিশের সাইবারকে চাঙ্গা করতে সশস্ত্র পুলিশবাহিনী থেকে আনা হয়েছে আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্যকে। তাঁকে করা হয়েছে কলকাতা পুলিশের সাইবার শাখার নতুন ডিসি পদে।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ