তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

Share:

নিজস্ব প্রতিনিধি:  গণেশ পুজো থেকে শুরু করে বিসর্জন, উৎসবের প্রতিটি মুহূর্তেই মানুষের মধ্যে থাকে আলাদা উন্মাদনা। ঢাকের তালে, শোভাযাত্রা আর ভক্তির আবহে রঙিন হয়ে ওঠে চারপাশ। কিন্তু এই আনন্দের মাঝেই কখনও কখনও ঘটে যায়  মর্মান্তিক দুর্ঘটনা। বিসর্জনের সময় ভিড়, অসাবধানতা কিংবা নানা দুর্ঘটনার জেরে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। আনন্দের উৎসব পরিণত হয় কান্নার মিছিলে। এবারও গণেশ বিসর্জনকে ঘিরে তেমনই একাধিক মর্মান্তিক প্রাণহানির ঘটনা সামনে এসেছে। তেলেঙ্গানায় বিসর্জনের সময়ে একাধিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাব-ইন্সপেক্টরসহ ১৩ জনের। আহত হয়েছেন আরও ২৬ জন।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদে গণেশ বিসর্জনের ডিউটিতে থাকা নিউ কোঠাগুডেমের সাব-ইনস্পেক্টর ভেঙ্কান্নার মৃত্যু হয়েছে। বিসর্জনের দায়িত্ব সামলানোর সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাছাড়াও সাইবারাবাদ কমিশনারেটের অন্তর্গত পাটানচেরু এলাকায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি।  খৈরাতাবাদেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে নির্মল, করিমনগর ও জগতিয়াল জেলাতেও বিসর্জন ঘিরে পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কয়েকজনের। কোথাও জলে ডুবে, কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আবার কোথাও হৃদ্‌রোগে  আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

উল্লেখ্য, চলতি বছরে  তেলঙ্গানায় বিপুল সংখ্যায় গণেশ মূর্তি বিসর্জন হয়েছে। সরকারি পোর্টালে থাকা তথ্য অনুযায়ী ১.২৪ লক্ষ মূর্তি নথিভুক্ত হয়েছিল, যা গত বছরের ১.১৫ লক্ষের তুলনায় অনেকটাই বেশি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত প্রায় ৮৮ হাজার মূর্তি বিসর্জন হয়েছে। বাকি থাকা মূর্তি বিসর্জন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল নাগাদ শেষ করার পরিকল্পনা ছিল প্রশাসনের।   বিপুল ভিড় সামলাতে হায়দরাবাদে ২৫ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। সিসিটিভি, ড্রোন, ক্রেন, উদ্ধারকারী দল এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখা হয়। তবুও উৎসবের কয়েকদিনে একাধিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।   

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির