‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ২২ জানুয়ারি। ভারতবর্ষের কাছে এক ঐতিহাসিক দিন। সেই দিনই রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই দিন কার্যত গোটা দেশ উৎসবে মেতেছিল। গোটা বিশ্বের হিন্দুরা আনন্দে আত্মহারা হয়েছিল। কিন্তু সেই বিশেষ দিনে রাম মন্দিরের বিরোধীতা করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের ২৪ জানুয়ারি রাম মন্দিরের বিরোধীতা করে পার্ক সার্কাস থেকে মিছিল করেছিলেন তিনি। ভগবান রামকে অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ তিনি ধ্বংস হয়ে গিয়েছেন, আজ, শনিবার এমনটাই দাবি করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ন্যাশনাল লাইব্রেরিতে রাম শরদ কোঠারী স্মৃতি সঙ্ঘের আয়োজনে শৌর্য দিবসে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বর্তমান মুখ্যমন্ত্রী।

আরও পডুন: ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘গোটা দেশ-বিশ্ব যখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস নিয়ে গর্বিত ছিল। তখন কলকাতায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসে থাকা ব্যক্তি তার বিরোধীতায় পথে নেমেছিলেন। মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে। আজ তিনি ধ্বংস হয়ে গিয়েছেন। যিনি রামের সঙ্গে থাকবেন তিনিই এগিয়ে যাবেন। রাজ্যে আগের সরকারের আমলে সনাতনীদের উপর অত্যাচার করা হতো। দেবীপক্ষের আগে দুর্গাপুজোর উদ্বোধন করে দেওয়া হত। আমি বলেছি এবছর থেকে ওইসব চলবে না। দুর্গাপুজো হবে শাস্ত্রমতে। অষ্টমীর দিন মদের দোকান বন্ধ। দশমীতে নিয়ম মেনে হবে শোভাযাত্রা। ঠাকুরের মূর্তি তোলা হবে সঠিকভাবে। ক্রেন দিয়ে নয়। ঠাকুরকে আটকে রেখে কোনও কার্নিভাল হবে না।’

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমাদের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতাতে এসে প্রথমেই সীমান্ত সুরক্ষার কাজ করেছে। কিন্তু এখনও অনেক কাজ বাকি। বাংলার মাটিকে শুদ্ধ করতে হবে। খুব শীঘ্রই রাজ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। কমিটি গড়া হয়েছে। সবদিক খতিয়ে দেখে কমিটি সুপারিশ করবে মন্ত্রিসভাকে। তারপরেই লাগু হবে সেই আইন। সবার জন্য আলাদা নয়, একই আইন লাগু হবে রাজ্যে।’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ