ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মহারাজগঞ্জ: বিচ্ছেদ মামলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। ভরণ-পোষণ সংক্রান্ত মামলার শুনানি সবে শেষ হয়েছে। এজলাস থেকে বেরিয়ে আসার পরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেধড়ক মারধর শুরু করলেন স্বামী। এর পরে মারামারিতে জড়িয়ে পড়ল দুই পক্ষের সদস্যরা। নিমিষেই কুস্তির আখড়া হয়ে গেল আদালত চত্বর। আর ওই দৃশ্য দেখে থ মেরে গেলেন আদালতে হাজির অন্যান্যরা। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলা পারিবারিক আদালতে। পারস্পারিক অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আদালত সূত্রে জানা গিয়েছে, ‘সমরধিরার বাসিন্দা প্রিয়া ত্রিপাঠির সঙ্গে কয়লাদাড়ের বাসিন্দা মণীষ কুমার মিশ্রের বছর কয়েক আগে বিয়ে হয়েছিল। তবে গত কয়েক মাস ধরেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ চলছে। ওই কলহের জেরে স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন প্রিয়া। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মামলার শুনানি ছিল। দুপুর দুটোর সময়ে মামলার সাক্ষী হিসেবে জেরার মুখোমুখি হন প্রিয়ার বাবা লক্ষ্মীকান্ত ত্রিপাঠি। বয়ান রেকর্ডের পর প্রিয়া, তাঁর বোন প্রিয়াঙ্কা ও বাবা লক্ষ্মীকান্ত দোতলা থেকে নিচে নেমে আসেন। ঠিক তখনই প্রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়েন মণীষ। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর শুরু করেন। দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বোন প্রিয়াঙ্কাও। মারধরের হাত থেকে রেহাই পাননি প্রিয়ার বাবা লক্ষ্মীকান্ত-ও।  শেষ মুহুর্তে পুলিশের এক কর্মী হস্তক্ষেপ করেন। মণীষ ও তার এক আত্মীয়কে গলা ধাক্কা দিয়ে আদালত চত্বর থেকে বের করে দেন।


প্রিয়ার অভিযোগ, ‘মাটিতে ফেলে মারধরের পাশাপাশি তাঁকে গলা টিপে হত্যার চেষ্টাও চালিয়েছিলেন মণীষ।’ আদালত চত্বরে স্বামী-স্ত্রীর ওই মারামারি দেখে থ মেরে যান হাজির অন্যান্যরা। মহারাজগঞ্জ কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার ধর্মেন্দ্র সিংহ জানিয়েছেন, ‘প্রিয়া ও মণীষের তরফ থেকে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসল ঘটনা কী এবং কে দোষী, তা খতিয়ে দেখা হচ্ছে।’ আদালত চত্বরে স্বামী-স্ত্রীর মারামারির ভিডিয়ো ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো