কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

'শারদোৎসব' না লিখলে সিপিএম-কে দুর্গাপুজোয় কোনও স্টল নিয়ে বসতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শারদোৎসব’ না লিখলে সিপিএম-কে দুর্গাপুজোয় কোনও স্টল নিয়ে বসতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই এবার ‘বাম বধের’ ডাক দিল ‘কামারডাঙা দুর্গোৎসব কমিটি’। রাস্তায় বড় বড় করে ব্যানার টাঙিয়ে জানিয়ে দেওয়া হল যে, ‘এবার পুজোয় বামবধ। সিপিআইএম, ডিওয়াইএফআই, এসইউসিআই-সহ সকল বামপন্থী সংগঠন দ্বারা নির্মিত স্টল বসতে দেওয়া হবে না।’ এবার কামারডাঙা দুর্গোৎসব সমিতির থিম-‘সনাতন হিন্দু রাষ্ট্র’। ১০৭ বছরে পা রাখবে এই পুজো। ইতিমধ্যেই প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। তার মধ্যেই বামেদের বুকস্টলকে নিষিদ্ধ ঘোষণা করল ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ‘বামবধ’ লেখা ব্যানারটি ছড়িয়ে দেওয়া হয়েছে এলাকাজুড়ে।

এ বিষয়ে পুজো উদ্যোক্তা সুরজ কুমার সিংহ জানিয়েছেন, ‘এবার আমরা বামপন্থীদের কোনও স্টলকে মণ্ডপে বসতে দেব না। ওরা ধর্ম বিশ্বাস করে না। তাই ওদের উপর আমাদেরও কোনও বিশ্বাস নেই। তাই যেখানে ধর্ম সেখানে বামপন্থীরা থাকবে না। দুর্গাপুজো তো ধর্মীয় অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন, এটা শারোদৎসব নয় দুর্গাপুজো। তাই আমাদের পুজোতে শুধুমাত্র হিন্দুদের আহ্বান জানাচ্ছি।’ এদিকে বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, ‘প্রচার পাওয়ার জন্য এই ধরনের কথা ছড়ানো হচ্ছে, তাই এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। ওখানে দুর্গোৎসব কমিটি কী হয়, কে করে কেউ জানে কি না জানি না। তবে আমি অন্তত জানি না। ওইখানে পুজোয় স্টল হয় কি না আমি সেইটাও জানি না।’

আসলে প্রতিবছরই নিয়ম করে কলকাতা-সহ জেলায় জেলায় পুজো মণ্ডপগুলিতে বইয়ের স্টল বসায় সিপিআইএম। তৃণমূল কংগ্রেসের শাসনকালেও বামেদের সেই রীতি চলেছে। কিন্তু বিজেপি সরকারের আমলে তা হবে না। গত ১০ সেপ্টেম্বর বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির উদ্দেশে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে, ‘যদি এবার সিপিআইএম-কে দুর্গোপুজোর সময় বইয়ের স্টল দিতে হয়, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। শারদোৎসবের বদলে দুর্গাপুজো লিখতে হবে। তাহলেই স্টল দিতে পারবে। অন্যদিকে যেই সব স্টলে দুর্গাপুজো লেখা হবে না, তাদের স্টল করতে দেওয়া যাবে না। কমিউনিস্টরা দুর্গাপুজোকে সাংস্কৃতিক উৎসব হিসেবেই মনে করে। তাই তারা দুর্গাপুজোর বদলে শারদোৎসব লিখে থাকে। তবে এবার শারদোৎসব লিখলে কোনও স্টল দিতে দেওয়া হবে না।’ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই বামেদের বুকস্টলকে নিষিদ্ধ ঘোষণা করল কামারডাঙার পুজো কমিটি।

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের