ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

ফের রাজ্যে নাবালিকা ধর্ষণ! মাসির ছেলের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি ঘটেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলবাগান এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে নাবালিকা ধর্ষণ! মাসির ছেলের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি ঘটেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলবাগান এলাকায়। সূত্রের খবর, আজ সকাল ১১টা নাগাদ বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। সেই সুযোগে মেয়েটির ২০ বছর বয়সী মাসির ছেলে তাঁর বাড়িতে ঢোকে। ঘরের দরজা-জানালা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এরপর মেয়েটি কান্নাকাটির আওয়াজ পেয়ে এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের দেখেই অভিযুক্ত মফিজুল শেখ পালিয়ে যায়। খবর দেওয়া হয় ভীমপুর থানায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠায়। সেখানেই এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নাবালিকা। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘আমরা মেয়েটির আওয়াজ শুনে ওই বাড়িতে ছুটে যাই। গিয়ে দেখি সে বলছে ছেড়ে দাও আমাকে। তখনই মফিজুল পালিয়ে যায়। ওঁকে ধর্ষণ করেছে ওই যুবক। মেয়ের প্যান্ট রক্তে ভেজা ছিল। সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমি মাথায় হাত বুলিয়ে শান্ত করি। ও বলছিল আমি মরে যাব।’

এরপর কিশোরীর বাবা জানান, ‘আমরা কেউ বাড়ি ছিলাম না। আমি মাঠে কাজ করছিলাম। আমি বাড়ি এসে বিষয়টা জানতে পারি। মফিজুলকে জামাকাপড় খোলা অবস্থায় পাওয়া গিয়েছে। বাড়ি এসে দেখি আমার মেয়ের কোনও গ্যান নেই। সারা শরীরে রক্তের দাগ। পুলিশকে আমরা খবর দিই। এরপর আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির জানাচ্ছি।’ ঘটনায় নির্যাতিতার বাড়ির লোকজন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অনুযায়ী, পুলিশ তদন্তে নেমছে। ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay