বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর পাঁচটা দিনের মতোই ভূমি সংস্কার অফিসে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন জমির রেজিস্ট্রেশনের জন্য, কেউ এসেছেন বকেয়া খাজনা দিতে।  কেউ বা এসেছেন নিজের বকেয়া আবেদনের সর্বশেষ অবস্থা  জানতে। গিজগিজ করা সাধারণ মানুষের ভিড়ে বোরকা পরে চুপিসাড়ে প্রবেশ করলেন এক মহিলা। ভূমি অফিসের কর্মীরা পরিচয় জিজ্ঞেস করতেই সাদামাটা কণ্ঠে জানিয়ে দিলেন-তিনিও একজন সেবাগ্রহীতা। কিন্তু একটু বাদেই চমকে গেলেন সবাই। বোরকা সরাতেই বেরিয়ে পড়ল আসল পরিচয়। আম আদমি সেজে যিনি এসেছেন, তিনি আর কেউ নন, খোদ ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

খাতায় কলমে সাধারণ মানুষকে একগুচ্ছ পরিষেবার কথা থাকলেও বাংলাদেশজুড়ে দুর্নীতির মহা আখড়া হয়ে উঠেছে ভূমি সংস্কারের অফিসগুলো। টাকা ছাড়া ফাইল নড়ে না। নিজেদের কাজ করাতে পায়ের চটির শুকতলা ক্ষয়ে যায়। কাগজে-কলমে থাকা সেবা আদৌ সাধারণ মানুষ পাচ্ছেন কিনা, তা নিজের চোখে যাচাই করতেই পরিচয় লুকিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে রেখেছিলেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। বোরকার আড়ালে সেবাগ্রহীতার ছদ্মবেশে দীর্ঘক্ষণ অন্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের সুবিধা-অসুবিধার কথা সরাসরি শোনেন। ভূমি অফিসের সামগ্রিক কর্মকাণ্ডও গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সেবা নিতে আসা মানুষদের প্রতি কর্মীদের আচরণ কেমন, দাপ্তরিক প্রক্রিয়াগুলো কতটা জটিল বা সহজ— এই সবকিছুই ছিল তাঁর কড়া নজরে।

ঢাকার জেলা প্রশাসকের গোপনীয় পরিদর্শনের খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। জেলা প্রশাসকের অতর্কিতে অভিযানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মনে করছেন, বাস্তুঘুঘুর বাসা হয়ে উঠেছিল ভূমি সংস্কার ্অধিকারিকের দফতর। এবার পরিস্থিতি বদলাবে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স