ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে নারী নিরাপত্তার দশা কতটা সঙ্গীন তা ফের বেআব্রু করে দিল বেগুসরাইয়ের ঘটনা। প্রকাশ্য দিবালোকে  রাস্তা থেকে অপহরণ করে এক তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, তরুণীকে ধর্ষণের ভিডিয়ো মোবাইল বন্দি করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) এফআইআর দায়ের হলেও অধরা থেকে গিয়েছে অভিযুক্ত। ইতিমধ্যেই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, ‘গত ২৭ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে বেরোনোর ​​পরপরই এক যুবক জবরদস্তি করে মোটরসাইকেলে তুলে তাঁকে একটি হোটেলে নিয়ে যায়। ওই যুবক তাকে অন্য এক ব্যক্তির হাতে তুলে দেয়। এরপর ভগবানপুর থানার অন্তর্গত দামোদরপুর গ্রামের বাসিন্দা রোহিত কুমার নামের ওই ব্যক্তি তাকে হোটেলের একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। লাথি-ঘুষি ছাড়াও নির্মমভাবে মারধর করা হয়। অনেক অনুনয়-বিনয় করা সত্বেও রেহাই দেওয়া হয়নি।  এর পরে ধর্ষণ করা হয়। শুধু তাই নয, নগ্ন অবস্থায় তাঁর ছবি মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।’

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেগুসরাই টাউন থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগ দায়ের করতে গিয়েও পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছিল নির্যাতিতা তরুণীকে। প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি। পরে অনেক অনুনয়-বিনয় করার পরে এফআইআর দায়ের করা হয়। টাউন থানার স্টেশন হাউস অফিসার (SHO) হিমাংশু শেখর জানিয়েছেন, ‘হোটেলে এক তরুণীর ওপর হামলার ঘটনা নিয়ে অনলাইনে ভাইরাল হওয়া ভিডিয়োর ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারের  চেষ্টা চলছে।’

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা