মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার একটি স্কুলে গিয়ে তিনি জানান, ‘বিষয়টি নিয়ে সরকার ভাবনাচিন্তা করছে।’ পড়াশোনার কাজে ব্যবহারের জন্য ভবিষ্যতে মোবাইলের বদলে বিশেষ ট্যাব দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

শুভেন্দু বলেন, স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারের তিনি ঘোর বিরোধী। আগামী চার মাসের মধ্যে এই বিষয়ে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, ‘পড়াশোনার প্রয়োজন মেটাতে এমন ট্যাব দেওয়ার কথা ভাবা হচ্ছে, যা শিক্ষামূলক কাজে ব্যবহার করা যাবে।’ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘সারথি’ প্রকল্প নিয়েও বক্তব্য রাখেন। তাঁর দাবি, চালু প্রকল্পগুলি বন্ধ করার বদলে সেগুলির মান আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় পুরনো ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করা হয়েছে। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচির সূচনা হয়।

আরও পড়ুন: ‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরনো প্রকল্পের কাঠামো বজায় রেখেই তার গুণগত মান বাড়ানো হচ্ছে।’ তাঁর বক্তব্য, ‘কোনও প্রকল্প কোনও রাজনৈতিক দলের টাকায় চলে না। সরকারি টাকায় সেগুলি পরিচালিত হয়।’ তাই সরকার বদলের সঙ্গে প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। ‘সারথি’ সাইকেলের মান নিয়েও এদিন কথা বলেন শুভেন্দু। তাঁর দাবি, তিন স্তরে সাইকেলের গুণমান পরীক্ষা করা হয়েছে। খারাপ রাস্তা ও চলাচলের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই টায়ার-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যে প্রায় ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়াকে ‘সারথি’ সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় ৫০৮ কোটি টাকা বরাদ্দের কথা জানা গিয়েছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay