‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘সারথি’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজ সাথী প্রকল্পের নাম বদলে এবার ‘সারথী’ করা হল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকল্পের সূচনাকে কেন্দ্র করে শিক্ষা ক্ষেত্র নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর আগে জুলাইয়ে সবুজ সাথী প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করার কথা জানানো হয়েছিল। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে। নতুন প্রকল্পে সাইকেলের রং নীল-সাদা থেকে বদলে গেরুয়া করা হয়েছে। পাশাপাশি সাইকেলের গুণগত মান বাড়ানো, উপযুক্ত আলো এবং উন্নত টায়ারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শুভেন্দু। তাঁর দাবি, পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। চলতি বছরে প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি বাংলায় সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার জন্য জমি দেওয়া হবে।’ পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা বাড়ানোর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘স্কুলপড়ুয়াদের বার্ষিক অনুদান ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হচ্ছে। তাছাড়া চলতি বছরে আরও ৮০০টি ‘স্মার্ট স্কুল’ চালু করার পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যেই ৮০ হাজার স্কুলকে অনুদান দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

এছড়াও , স্কুলের পোশাকের রং নির্ধারণের ক্ষেত্রে ভবিষ্যতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে জানার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। ইংরেজি শেখার পাশাপাশি বাংলা ভাষার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। আরও বেশি স্কুলকে এনসিসির আওতায় আনার কথাও জানান তিনি। তাঁর বক্তব্য, ‘পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার পাশাপাশি শিক্ষা প্রকল্পগুলির গুণমান আরও উন্নত করতে হবে’। উন্নয়নমূলক প্রকল্প কোনও নির্দিষ্ট দলের নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিন পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন তিনি।

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ