মসজিদের পাশেই মণ্ডপ, সকলের মঙ্গলে কল্যাণ সঙ্ঘ

Share:

নিজস্ব প্রতিনিধি: মসজিদের পাশেই বিরাট মণ্ডপ তৈরি হয়, এখানেই ঘটা করে হয় দুর্গাপুজো। শুধু কী তাই, পুজো কমিটির অনেক সদস্যই মুসলিম সম্প্রদায়ের। মুর্শিদাবাদের বহরমপুরে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতির এমনই নিদর্শন দেখতে পাবেন কল্যাণ সঙ্ঘে। যেখানে ধর্ম নয়, নিষ্ঠাটাই বিচার্য। এবছর ৬৯ বছরে পা দিল কল্যাণ সঙ্ঘের পুজো। প্রতিবারের মতো এবারেও সাবেকিয়ানার ছাপ থাকছে প্রতিমায়। তবে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বিশেষ থিমকে মাথায় রেখে।

গত দু’বছরে বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে করোনাভাইরাস। কোভিডের সঙ্গেই রীতিমতো লড়়াই করে জনজীবনকে বাঁচিয়ে তুলছেন যারা কল্যাণ সঙ্ঘের উদ্যোক্তারা এবছরও তাঁদেরই সম্মান দিতে চলেছে। কোভিড যুদ্ধে চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক, সাফাইকর্মীদের অবদান ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপের পরখে পরখে। প্রতিমার সামনে রাখা জাগ-প্রদীপের ন্যায় মণ্ডপেও এমন একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হবে সারাক্ষণের জন্য। কোভিড যুদ্ধে শহিদ ব্যক্তিদের শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই বিশেষ উদ্যোগ বলে জানালেন ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস।

পুজো কমিটির সম্পাদক সীতানাথ ঘোষ। তিনি জানান, এই দুর্গাপুজোকে ঘিরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হত আগে। তবে কোভিডকালে গতবছর থেকে সেই সমস্ত অনুষ্ঠান স্থগিত রয়েছে। এবার অবশ্য লকডাউনে দুঃস্থদের খাবার দেওয়ার কর্মসূচি নিয়েছিল পুজো কমিটির সদস্যরা। একাধারে এলাকার সমস্ত বাসিন্দাদের ভ্যাকসিনে তদারকির পাশাপাশি মণ্ডপসজ্জার কাজে নিযুক্ত কর্মীদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই পুজোর নজরকাড়ার বিষয়টি হল, পুজো কমিটিতে রয়েছেন বেশ কয়েকজন মুসলিম সদস্য। শুধু সদস্যই হয়ে থাকা নয়, রীতিমতো পুজোর কাজে সক্রিয় তাঁরা। তাঁদের মধ্যেই একজন রিঙ্কু শেখ এবার প্রতিমার নাকছাবি দিচ্ছেন। রোহন শেখ নামে আরও এক তরুণ সদস্য নিজের কাঁধে তুলে নিয়েছেন বিজ্ঞাপনের যাবতীয় দায়ভার। সম্প্রীতির অন্যন্য উদাহরণ চাক্ষুশ করতে চাইলে আপনাকে যেতেই হবে বহরমপুর কল্যাণ সঙ্ঘের পুজো দেখতে।

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর