স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর সঙ্গে বিবাদের পর বাড়ি থেকে বেরিয়েছিলেন এক মহিলা। সেই সুযোগেই তাঁকে স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে নির্জন জঙ্গলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সেখানে আরও দুই যুবকের সঙ্গে মিলে ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি উত্তরপ্রদেশের চিত্রকূটের মানিকপুর থানা এলাকার একটি গ্রামের। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন স্বামীর সঙ্গে বিবাদের পর বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা। সেই সময় প্রতিবেশী যুবক ছৈলা তাঁকে স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায় বলে অভিযোগ। রেললাইন পার করে মহুয়ার গাছের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও দুই যুবক-ছুটকু ও পুরুষোত্তম। অভিযোগ, তিন জন মিলে ওই মহিলার উপর যৌন নির্যাতন চালায়।

আরও পড়ুনঃ তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

ঘটনার পর বাড়ি ফিরে স্বামীকে বিষয়টি জানান মহিলা। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে মানিকপুর থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ছৈলাকে গ্রেফতার করেছে। বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক। চিত্রকূটের পুলিশ সুপার অরুণ কুমার সিংহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। পলাতক দুই অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

দুর্গাপুজো উপলক্ষ্যে রেশনে চালের সঙ্গে মিলবে ময়দা-চিনি ও সুজি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনা পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য