তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তেলঙ্গানায় গাঁজা পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল সাফল্য পেল আবগারি দফতর। ভদ্রাচলম ও খাম্মম জেলায় পর পর তিনটি অভিযানে মোট ৩৭২.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওড়িশার চার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮২ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

ভদ্রাচলমের বীরভদ্র ফাংশন হলের কাছে প্রথম অভিযান চালায় আবগারি দফতর ও ডিটিএফের যৌথ দল। যানবাহনে তল্লাশির সময় একটি বাইক আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দিবাকর মণ্ডল নামে এক ব্যক্তিকে। এর পর ওই বাইকের পিছনে থাকা একটি গাড়িতে সন্দেহ হওয়ায় সেটিতেও তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১০০ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় ২২ বছরের সুমন পালকে। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা আরও একটি গাড়ির সন্ধান পান। খাম্মম জেলার করুণাগিরি এলাকায় গাড়িটিকে আটক করা হয়। তল্লাশিতে সেখান থেকে উদ্ধার হয় আরও ২৬৩.২ কেজি গাঁজা। গাড়িটি মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। গ্রেফতার করা হয় চালক রাজশেখর মার্গি ও খালাসি ব্রিজান নাসাকে।

আরও পড়ুনঃ মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

তিনটি অভিযানে তিনটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। গাঁজার উৎস এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে বড় কোনও পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

শিলিগুড়িতে সুপারি ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই ইডি হানা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে