পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে পর্যাপ্ত ইভিএম নেই বলে গত আগস্ট মাসে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য কমে গিয়েছে ইভিএম। এছাড়াও একাধিক ইভিএম আটকে রয়েছে কয়েকটি বিধানসভার ফল সংক্রান্ত মামলার জন্য। তাই পুরভোটে ইভিএম সঙ্কট তৈরি হয়েছিল। দুর্গাপুজো কাটলেই হাওড়া ও কলকাতা পুরসভায় ভোট। হাইকোর্টে ইভিএম সঙ্কট সংক্রান্ত মামলার শুনানি না হওয়া পর্যন্ত ভোটযন্ত্র নিয়ে কোনও সুরাহা হওয়ার কথা ছিল না। তাই দুই যমজ শহরের পুরভোটের জন্য পর্যাপ্ত ইভিএম জাতীয় নির্বাচন কমিশন থেকে চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই আর্জিতে সাড়া দিয়ে দুই পুরসভার ভোটের জন্য পর্যাপ্ত ইভিএম গত সপ্তাহে রাজ্যে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার বাকি ছয় পুরসভার ভোটের জন্য পর্যাপ্ত ইভিএম চেয়ে আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আজ, বৃহস্পতিবার নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরে রাজ্যের একাধিক পুরসভার নির্বাচন। কিন্তু প্রয়োজনীয় ইভিএম নেই রাজ্য নির্বাচন কমিশনের হাতে। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়। সেই আর্জিতে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। গুরুত্ব বুঝে আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

এর আগে পুরভোটের জন্য ইভিএম চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। জেলায় জেলায় ইভিএম মেশিন স্ট্রং রুমে পড়ে আছে। স্টংরুম থেকে ইভিএম তুলে দেওয়া হোক রাজ্য নির্বাচন কমিশনের হাতে। জেলাশাসকদের এমনটাই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। এর আগে আগস্ট মাসে এমনই আর্জি জানায় রাজ্য নির্বাচন কমিশন।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস