কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় কয়েক দিন থাকার পর রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা। নদিয়ার তেহট্টের নফরচন্দ্রপুরে কাঁটাতার পার হওয়ার আগেই বিএসএফের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। তাঁকে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় যুবককেও। অভিযোগ, টাকার বিনিময়ে ওই বাংলাদেশিকে বেআইনিভাবে সীমান্ত পার করানোর ব্যবস্থা করছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার অন্তর্গত নফরচন্দ্রপুর গ্রামের সীমান্ত এলাকায়। ধৃত বাংলাদেশি যুবকের নাম বাবুল বাবুল হোসেন হালাদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের খুলনার ভাগরথ স্মরণখোলা এলাকার বাসিন্দা তিনি। কী কারণে কলকাতায় এসেছিলেন, ভারতে আসার পেছনে তাঁর নির্দিষ্ট উদ্দেশ্য কী ছিল তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাঁকে সীমান্ত পার করানোর কাজে যুক্ত ভারতীয় যুবকের ভূমিকা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েক দিন আগে এক দালালের সাহায্যে অবৈধ পথে ভারতে ঢুকেছিলেন বাবুল। এরপর কলকাতায় কিছু দিন থাকার পর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। অভিযোগ, সেই কাজে সাহায্যের জন্য তেহট্ট এলাকার এক স্থানীয় দালালের সঙ্গে যোগাযোগ করেছিলেন বাবুল এবং তাঁকে মোটা টাকা দেওয়ার কথা হয়েছিল।

আরও পড়ুন: বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা অনুযায়ী বুধবার গভীর রাতে নফরচন্দ্রপুর সীমান্ত দিয়ে বাবুলকে কাঁটাতার পার করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছিল। সেই সময় এলাকায় টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে দু’জনের গতিবিধি। সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা। বিএসএফের জেরায় সীমান্ত পারাপারের পরিকল্পনার কথা সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর। এরপর দু’জনকেই তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সীমান্ত পারাপারের এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম