হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ আগস্ট ২০২৪। কলকাতা তথা দেশের বুকে ঘটে গিয়েছিল সবচেয়ে নৃশংস ও ভয়ানক কাণ্ড। আর জি কর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই দিন রাতেই জোর করে আর জি করের নির্যাতিতার দেহ দাহ করার অভিযোগ উঠেছিল তৎকালীন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। সেই মামলায় বারবার সিবিআই তদন্ত চেয়েছিলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। কিন্তু এতদিন পর্যন্ত সেই মামলায় পুলিশের হাতেই ছিল তদন্তভার। আজ, বৃহস্পতিবার পুলিশের হাত থেকে পানিহাটি শ্মশানের আর জি করের নির্যাতিতার দাহ সংক্রান্ত মামলা সিবিআই-য়ের হাতে তুলে দেওয়া হল।

আরও পডুন: ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় শেষকৃত্য নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। আজ, বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। তারপরেই পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। পানিহাটির শ্মশানের শেষকৃত্য সম্পন্ন হওয়ার ঘটনার তদন্তভার সিবিআই-য়ের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ নতুন করে আর জি কর মামলায় এফআইআর করেছে কি না, তাও জানতে চেয়েছেন বিচারপতি শম্পা সরকার। এদিন বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ জানায়, আদালতের নজরদারিতে আর জি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। তারা বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনও করেছে। তারপরেও কেন পুলিশ তদন্ত শুরু করল? প্রশ্ন তুলেছেন বিচারপতি। আর জি কর মামলায় সিবিআই তদন্ত করছে। শেষকৃত্য সংক্রান্ত অভিযোগের তদন্তও কেন্দ্রীয় ওই সংস্থাই করবে বলে জানিয়েছে হাইকোর্ট। খড়দহ থানার পুলিশ যে তদন্ত শুরু করেছিল, তা আর তারা এগোতে পারবে না। নির্দেশে জানিয়েছে হাইকোর্ট।

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন