ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্কুলে তখন পুরোদমে চলছে পঠনপাঠন। বই-খাতা নিয়ে ক্লাসে মনোযোগী পড়ুয়ারা। আচমকাই  শ্রেণিকক্ষে ঢুকে পড়ল এক বিষধর গোখরো। চোখের সামনে ফণা তোলা সাপ দেখে মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। আতঙ্কে চিৎকার করতে করতে ক্লাসরুম ছেড়ে বাইরে বেরিয়ে আসে খুদে পড়ুয়ারা। দ্রুত তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান শিক্ষকরা।  বৃহস্পতিবার দুপুরে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ি ব্লকের বোড়াগাড়ি বিএফপি ১ প্রাথমিক বিদ্যালয়। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল স্কুলের পড়ুয়ারা।  

জানা গিয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্কুলে স্বাভাবিকভাবেই চলছিল পঠনপাঠন। সেই সময় আচমকাই বাইরে থেকে একটি গোখরো সাপ ঢুকে পড়ে শ্রেণিকক্ষের ভিতরে। সাপটিকে দেখেই আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। মুহূর্তের মধ্যে ক্লাসজুড়ে শুরু হয় চিৎকার ও হুড়োহুড়ি। পড়ুয়াদের চিৎকার শুনে ছুটে আসেন শিক্ষকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি সমস্ত পড়ুয়াকে ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষকরা শ্রেণিকক্ষটি বন্ধ করে দেন। বাইরে থেকে নজরদারি চালানোর পাশাপাশি খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। 

আরও পড়ুন: পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

স্থানীয়দের দাবি, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণিকক্ষে ঘোরাফেরা করছিল সাপটি। ফলে আতঙ্কের জেরে কার্যত বন্ধ হয়ে যায় পঠনপাঠন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশপ্রেমী ভজন সাহা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়।  উদ্ধার হওয়া গোখরোটির দৈর্ঘ্য প্রায় সাড়ে চার ফুট বলে জানা গিয়েছে। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপ উদ্ধার হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন শিক্ষক, পড়ুয়া এবং স্থানীয়রা।

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?