পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই সকাল থেকে রাত এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে ছুটে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা আর শহরজুড়ে ঘোরাঘুরি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বাইরে থাকলে ঘাম, ধুলোবালি আর গরমে শরীরে অস্বস্তিকর গন্ধ তৈরি হওয়াও স্বাভাবিক। পুজোর সাজ যেমন শেষ মুহূর্ত পর্যন্ত ফ্রেশ রাখতে চান, তেমনই সারাদিন গায়ে বজায় রাখতে চান পছন্দের সুগন্ধ। আসলে পারফিউম কতক্ষণ স্থায়ী হবে, তা অনেকটাই নির্ভর করে কোথায়, কীভাবে এবং কতটা ব্যবহার করছেন তার উপর। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই দীর্ঘসময় সতেজ সুগন্ধ বজায় রাখা সম্ভব। জেনে নিন সেই পদ্ধতি- 

স্নানের পর পারফিউম মাখুন 

একেবারে শুষ্ক ত্বকে সুগন্ধি তুলনামূলক দ্রুত মিলিয়ে যেতে পারে। তাই স্নানের পর ত্বকে সামান্য আর্দ্রতা থাকতেই পারফিউম ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।

আগে ডিওডোরেন্ট, তারপর সুগন্ধি

ঘামে ভেজা শরীরে সরাসরি পারফিউম ব্যবহার করলে ঘামের গন্ধের সঙ্গে সুগন্ধি মিশে যেতে পারে। তাই শরীর পরিষ্কার করে প্রয়োজন অনুযায়ী ডিওডোরেন্ট ব্যবহারের পর পারফিউম লাগানো যেতে পারে।

ময়েশ্চারাইজার হতে হবে গন্ধহীন

পারফিউম লাগানোর আগে ত্বকে হালকা গন্ধবিহীন ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করতে পারেন। এতে সুগন্ধি ত্বকে বেশি সময় ধরে থাকার সুযোগ পায়। তবে সুগন্ধিযুক্ত লোশন ব্যবহার করলে তার ঘ্রাণ পারফিউমের সঙ্গে মিশে যেতে পারে।

সঠিক জায়গায় লাগান

পারফিউম লাগানোর জন্য শরীরের সব জায়গা সমান কার্যকর নয়। কবজি, কানের পেছনে এবং কনুইয়ের ভেতরের দিকের মতো পালস পয়েন্টে অল্প পরিমাণ সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। এসব জায়গায় শরীরের তাপ তুলনামূলক বেশি থাকায় সুগন্ধ ছড়াতে সাহায্য করে।

একেবারে গায়ে ঠেকিয়ে স্প্রে নয়

পারফিউম ব্যবহারের সময় বোতলটি ত্বকের খুব কাছে না এনে প্রায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার দূর থেকে স্প্রে করা ভালো। এতে সুগন্ধি একটি নির্দিষ্ট জায়গায় বেশি জমে না গিয়ে তুলনামূলকভাবে ছড়িয়ে পড়ে।

 জামাকাপড়ে সরাসরি স্প্রে করার অভ্যাস বদলান

অনেকে পোশাকে পারফিউম স্প্রে করেন। তবে দীর্ঘস্থায়ী ঘ্রাণের জন্য সরাসরি ত্বকে ব্যবহার করাই বেশি কার্যকর হতে পারে। বিশেষ করে কাপড়ের ধরন ও উপাদানের উপর ঘ্রাণ কতক্ষণ থাকবে, তা বদলে যেতে পারে।

বেশি পারফিউম মানেই বেশি সুন্দর ঘ্রাণ নয়

সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি। অতিরিক্ত পারফিউমে ঘ্রাণ অত্যন্ত তীব্র হয়ে উঠতে পারে, যা আপনার পাশাপাশি আশপাশের মানুষের কাছেও অস্বস্তিকর লাগতে পারে। তাই অল্প পরিমাণেই ব্যবহার করুন।

কবজিতে লাগিয়ে ঘষবেন না

কবজিতে পারফিউম স্প্রে করার পর দুই হাতের কবজি ঘষে নেওয়া অনেকের অভ্যাস। কিন্তু এমনটা না করাই ভালো। স্প্রে করার পর সেটিকে স্বাভাবিকভাবে শুকিয়ে যেতে দিন।

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক ব্যামাক্ষাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের