ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋত তৃণমূলের প্রচার গাড়ি থেকে ছোড়া চকোলেট কুড়োতে গিয়ে মৃত্যু হয় ৬ বছরের খুদের। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রেজিনগরে ভোটপ্রচারের সময় দুর্ঘটনায় মৃত ৬ বছরের জাসমিনা খাতুনের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত জানার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

রেজিনগরে উপনির্বাচনের প্রচারের সময় কিছুদিন আগে দুর্ঘটনাটি ঘটে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার চলাকালীন গাড়ি থেকে শিশুদের উদ্দেশ্যে লজেন্স বা চকোলেট ছোড়া হচ্ছিল। তা কুড়োতে গিয়ে জাসমিনা ভিড়ের মধ্যে পড়ে যান এবং একটি প্রচারযাত্রার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন বলে অভিযোগ পরিবারের। প্রথমে জাসমিনাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় রেজিনগর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে বলে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রচারযাত্রায় নিরাপত্তা এবং প্রচারের সময় কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের তরফে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এদিকে আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, দুই কেন্দ্রেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে। এই আবহেই এদিন রেজিনগরে গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজ নেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন শুভেন্দু অধিকারী।

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট