পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কোনও স্কুলে মিড-ডে মিল পরিষেবা বন্ধ রাখা যাবে না। পড়ুয়াদের জন্য রান্না করা খাবার সরবরাহে যাতে অর্থের অভাবে কোনও সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতে স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্কুলগুলিতে মিড-ডে মিলের বরাদ্দ এবং রাঁধুনিদের বকেয়া মেটানোর বিষয়েও বড় ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।

মন্ত্রী জানিয়েছেন, নভেম্বর পর্যন্ত স্কুলগুলিতে মিড-ডে মিলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। তাঁর দেওয়া হিসেব অনুযায়ী, বিদ্যালয়ের রাঁধুনিদের পারিশ্রমিক মেটাতে ৪২৪ কোটি টাকা বরাদ্দ করেছে দফতর। অন্যদিকে, রান্নার খরচ বাবদ সেপ্টেম্বর পর্যন্ত ৫৭৩ কোটি টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে মোট ৯৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দীপক বর্মণের বক্তব্য, প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পকে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। স্কুলগুলিতে যাতে খাবার সরবরাহ কোনওভাবেই থমকে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে। রাঁধুনিদের যে বকেয়া রয়েছে, সেটিও পুজোর আগেই মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

কয়েক দিন আগে দক্ষিণ কলকাতার গড়িয়ার বোড়াল স্বামীজি বিদ্যাপীঠে মিড-ডে মিল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ ছিল, প্রায় তিন মাস ধরে ফান্ড না আসায় ধার করে পড়ুয়াদের রান্না করা খাবার দেওয়া হচ্ছিল। কিন্তু সেই ধার ক্রমশ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত টানা তিন দিন মিড-ডে মিল বন্ধ রাখতে হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। জেলা প্রশাসনের তরফে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত টাকা পাঠানোর আশ্বাস দেওয়া হয় এবং ফের মিড-ডে মিল চালু করার নির্দেশ দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, দু-তিন দিনের মধ্যে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা পাঠানো হবে। এরপরই ফের পড়ুয়াদের জন্য রান্না করা খাবার চালু হয়।

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর