পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসবে বড় উপহার দিল রাজ্যের বিজেপি সরকার। চলতি মাসে রেশনে দুর্গাপুজো উপলক্ষ্যে চাল ও গমের সঙ্গে দেওয়া হবে ময়দা, চিনি ও সুজি। চাল-গাম বিনামূল্যে দেওয়া হলেও রেশনে অক্টোবর মাসে অর্ধেক দামে দেওয়া হবে ময়দা, চিনি ও সুজি। আজ, শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তেমনটাই ঘোষণা করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

পশ্চিমবঙ্গে পালাবদলের পর রেশনে আমূল পরিবর্তন করেছে বিজেপি সরকার। উন্নতমানের চাল ও আটার সঙ্গে গম দেওয়া হচ্ছে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলিকে। সব পরিবারকে বিনামূল্যে দেওয়া হচ্ছে চাল ও আটা। এবার দুর্গাপুজোতে বিশেষ উপহার দেওয়া হবে রাজ্যের বিজেপি সরকারের তরফে। তেমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী। রেশনের আওতায় থাকা প্রতিটি পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে অর্ধেক দামে দেওয়া হবে এক কেজি ময়দা, এক কেজি চিনি ও আড়াইশো গ্রাম সুজি। সেই বিষয়ে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে কিছুদিন আগেই ডেকে ছিলেন। পুজোয় রেশনে কী কী দেওয়া হবে সেটা নিয়ে জানতে চেয়েছিলেন। আমি তাঁর কাছে সেই প্রস্তাব রেখেছিলাম। তারপরেই খাদ্য দফতরের সচিব অনুমতি পেয়ে তাতে সিলমোহর দিয়েছেন।’

আরও পডুন: জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

উৎসবের সময়ে বাড়িতে নানা ধরনের মিষ্টি ও জলখাবার তৈরির প্রবণতা থাকে। দুর্গাপুজোর নাড়ু, নিমকি-সহ একাধিক ঘরোয়া খাবার তৈরিতে চিনি ও ময়দার প্রয়োজন হয়। এই অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখেই উৎসবের সময়ে রেশন ব্যবস্থায় এই দুই সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন। এতদিন রেশন ব্যবস্থায় কার্ডের ধরন অনুযায়ী চাল, গম বা আটা পাওয়ার সুযোগ থাকলেও চিনি, সুজি ও ময়দা এই বিশেষ প্যাকেজের অংশ হিসেবে আলাদাভাবে দেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্ধেক দামে সমস্ত রেশন গ্রাহককেই দেওয়া হবে চিনি, সুজি ও ময়দা। তবে পরিবার পিছু পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য