জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘টাকায় নাকি সব মেলে’। কথাটি যে মিথ্যা নয়, সম্প্রতি ইন্দোনেশিয়ার এক কারাগার পরিদর্শনে গিয়ে তারই প্রমাণ পেলেন আধিকারিকরা। কারাগারের মধ্যেই পয়সাওয়ালা কয়েদিদের জন্য বিলাসবহুল জীবনযাপনের পাকা বন্দোবস্থ করে দিয়েছিলেন অসাধু আধিকারিকরা। আলাদা কক্ষের ভিতরে  শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি), বড় পর্দার টেলিভিশন, সোফা, ফ্রিজ, ডাইনিং রুমের পাশাপাশি শরীর চর্চার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল সুইমিং পুল-ও। ওই বন্দোবস্থের পিছনে জড়িত থাকার অভিযোগে পাঁচ কারা আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাইরে জাকার্তার উপকণ্ঠে বোগর এলাকার সিবিনং কারাগারে গত ২৩ সেপ্টেম্বর আকস্মিক পরিদর্শন চালিয়েছিলেন ন্যায়পালের আধিকারিকরা। চার হেক্টর জায়গা নিয়ে গঠিত কারাগারটি মাঝারি থেকে উচ্চ নিরাপত্তাসম্পন্ন। এখানে অর্থনৈতিক অপরাধসহ বিভিন্ন গুরুতর অপরাধে দণ্ডিত বন্দিদের রাখা হয়। জেলের ভিতরে ঢুকেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের।

জেলের অন্দরেই খোঁজ পাওয়া গিয়েছে ১০টি বিলাসবহুল আবাসিক ইউনিটের। আর সেখানে এসি থেকে শুরু করে জিমনেসিয়াম, বড় পর্দার টেলিভিশন থেকে শুরু করে গলফ খেলার আধুনিক সিমুলেটর—সব ধরনের সুযোগ-সুবিধাই ছিল।  জেলের ভিতরে থাকা একটি জায়গায় বিলাসবহুল গাড়িরও দেখা মিলেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়েই ওই সুবিধা দেওয়া হয়েছিল।   ন্যায়পালের সদস্য সাফরিদা রাচমাওয়াতি রাসাহান সাংবাদিকদের বলেন, ‘আমরা কারাগারের ভিতরে পয়সাওয়ালা বন্দিদের মোটা অর্থের বিনিময়ে বিলাসবহুল জীবনযাপনের সুযোগ দেওয়া হয়েছিল। কারা আধিকারিকদের জন্য বরাদ্দ সরকারি আবাসনকে পাঁচতারা হোটেলের বিলাসবহুল কক্ষের মতো রূপ দেওয়া হয়েছিল। এই অনৈতিক কাজে জড়িত থাকা পাঁচ কারা আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।’

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি