কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৪ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি খেলোয়াড়রা। আজ শুক্রবার (২ অক্টোবর) ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে ৪৪ বছর বাদে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। জয়সূচক গোলটি করে দেশকে সোনা এনে দিয়েছেন লালরেমসিয়ামির। ১৯৮২ সালে প্রথম এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত। চলতি এশিয়ান গেমসে ভারতের ঘরে ১৬টি সোনার পদক এল।

এ দিন ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে খেলা শুরুর কথা থাকলেও যানজটের কবলে পড়েন দু’দলের খেলোয়াড়রা। দুই দলের বাস আটকে যায়। ফলে ম্যাচ শুরু হয় সাড়ে চারটে থেকে। এ দিন শুরু থেকেই আক্রমণ শানাতে শুরু করে চিনের খেলোয়াড়রা। বার বার ভারতের ডি বক্সে হানা দেয়। যদিও বল জালে জড়াতে পারেনি। খেলার বিপরীতে গিয়ে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। চিনের ডি বক্সে পাওয়া বল অব্যর্থ নিশানায় চিনের গোলপোস্টের জালে জড়ান লালরেমসিয়ামি। এদিনই ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। তিন মিনিট পর পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া।

দ্বিতীয় কোয়ার্টার থেকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় চিন। গোল লাইন সেভ করে দলের নিশ্চিত পতন রোধ করেন নবনীত কৌর। কিছু ক্ষণ পর পেনাল্টি স্ট্রোক পায় চিন। তবে অসাধারণ দক্ষতায় চিনের ঝাং ইংয়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন ভারতের গোলরক্ষক বিচু দেবী।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার পেনাল্টি স্ট্রোক পেয়েছিল চিন। বল নবনীতের পায়ে লেগেছিল। কিন্তু রেফারালের পর সেই সিদ্ধান্ত বদলানো হয়। পেনাল্টি কর্নার থেকে চিনের প্রয়াস রুখে দেন সালিমা টেটে। একাধিকবার চেষ্টা চালিয়েও জমাটবাঁধা ভারতের রক্ষণ ভাঙতে পারেননি চিনের খেলোয়াড়রা।

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

৪ অক্টোবরে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কপাল খুলছে ৪ রাশির জাতকদের

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস