মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত তখন প্রায় ১ টা। চারপাশ নিস্তব্ধ। রাস্তায় যানবাহনও প্রায় নেই। এমন সময় একটি বাইকে দুই যুবক ও এক নাবালিকাকে দেখে সন্দেহ হয় পুলিশের। বাইক থামাতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু শেষ পর্যন্ত থানায় নিয়ে যাওয়ার বদলে রাস্তাতেই যুবকদের ‘শিক্ষা’ দিল পুলিশ। কান ধরে ওঠবস করানোর সেই ছবি ও ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার ঝাড়খণ্ডী উপকূলীয় থানার অন্তর্গত এলাকায়।

জানা গিয়েছে, গভীর রাতে এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় একটি মোটরবাইকে তিনজনকে যেতে দেখা যায়। বাইকটিতে ছিলেন দুই যুবক এবং ১৫ বছর বয়সি এক তরুণী। পুলিশ সূত্রে খবর, বাইকটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। তার উপর বাইকে একসঙ্গে তিনজন ছিলেন। মাথায় হেলমেট নেই। রাতের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকায় বিষয়টি আরও নজরে আসে পুলিশের। এরপরই বাইকটিকে থামানো হয়।  

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

বাইক থামিয়ে প্রথমেই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। এত রাতে তাঁরা কোথায় যাচ্ছিলেন, কেনই বা একটি নাবালিকাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, তা জানতে চাওয়া হয়। বাইকের কাগজপত্র এবং হেলমেট নিয়েও প্রশ্ন করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় নথি এবং নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি যুবকেরা। এরপরই তাঁদের সতর্ক করে পুলিশ। তবে পুলিশের সেই শাসনের ধরনই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু। রাস্তায় দাঁড় করিয়ে যুবকদের কান ধরে ওঠবস করানো হয়। কিছুক্ষণ আগেও যাঁরা বাইকে করে ঘুরছিলেন, তাঁদেরই দেখা যায় রাস্তার পাশে কান ধরে ওঠবস করতে। পুলিশের তরফে জানানো হয়েছে, বেপরোয়া বাইক চালানো এবং রাতের নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই বার্তাও দেওয়া হয়। ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে গভীর রাতে দুই যুবকের সঙ্গে এক নাবালিকার বাইকে থাকা এবং পুলিশের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।  

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন