মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ফের একবার বেআব্রু সরকারি হাসপাতালের বেহাল পরিষেবার চিত্র। চিকি‍ৎসার জন্য অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ভাইকে নিয়ে সরকারি হাসপাতালের দরজায় পৌঁছে গিয়েছিলেন দিদি। কিন্তু সংশ্লিষ্ট ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য মেলেনি কোনও স্ট্রেচার। ফলে অক্ষম ভাইকে নিজের কাঁধে চাপিয়েই হাসপাতালের ভিতরে চিকি‍ৎসকের কাছে পৌঁছে গেলেন দিদি। আর ওই অমানবিক দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার ঝড় উঠতেই সাফাই দিতে এগিয়ে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্ট্রেচারের অভাবের কথা বেমালুম অস্বীকার করেছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিয়োটি মধ্যপ্রদেশের গুনা সরকারি হাসপাতালের। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জেলার রাঘোগড়ের বোরখেড়ির বাসিন্দা কৃষ্ণাভাই গতকাল শনিবার (৩ অক্টোবর) অসুস্থ ছোট ভাই জগদীশকে নিয়ে চিকি‍ৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে অসুস্থ জগদীশ কার্যত পঙ্গু হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অসুস্থ ভাইকে নিয়ে হাসপাতালের মূল দরজায় পৌঁছানোর পর ভিতরে গিয়ে কর্মীদের কাছে স্ট্রেচার চেয়েছিলেন। যাতে অসুস্থ ভাইকে স্ট্রেচারে চাপিয়ে ভিতরে নিয়ে যেতে পারেন। কিন্তু কৃষ্ণাভাইয়ের করুণ আর্তিতে মন গলেনি পাষাণ কর্মীদের। বেশ খানিকক্ষণ ছোটাছুটির পরে নিজের অশক্ত কাঁধেই ছোট ভাইকে চাপিয়ে হাসপাতালের ভিতরে পৌঁছান। ওই অমানবিক দৃশ্য দেখে চিকি‍ৎসক দেখাতে আসা অন্যান্য রুগীদের পরিজনরা চমকে যান। তাঁরাই ওই হৃদয়বিদারক দৃশ্য মোবাইল ফোনে বন্দি করে সমাজমাধ্যমে আপলোড করেছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় কণ্ঠে কৃষ্ণাভাই বলেছেন, ‘চিকি‍ৎসার জন্য ভাইকে নিয়ে রাঘোগড় থেকে গুনার হাসপাতালে নিয়ে এসেছিলাম। কিন্তু অনেক অনুনয়-বিনয়েও মেলেনি স্ট্রেচার। কোনও কর্মী বিন্দুমাত্র সাহায্য করেননি।’ সমাজমাধ্যমে অমানবিক ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠতেই সাফাই দিতে আসরে নেমেছেন গুনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজকুমার ঋষিশ্বর। তাঁর দাবি, ‘হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক স্ট্রেচার রয়েছে।’ তাহলে কেন ভাইকে নেওয়ার জন্য কৃষ্ণাদেবী স্ট্রেচার পেলেন না, সেই প্রশ্নের জবাব দিতে চাননি। নেটা নাগরিকরা প্রশ্ন তুলেছেন, ‘হাসপাতালে স্ট্রেচার রাখা হয়েছে কি শুধু শোভাবর্ধনের জন্য। যদি অসহায় রুগীদের প্রয়োজনে স্ট্রেচার না পাওয়া যায়, তাহলে গ্রুপ ডি কর্মীদের টাকা দিয়ে পুষে রাখার কি মানে?’

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’