ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

বিবাদের জেরে ক্লায়েন্টের ফ্ল্যাটে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন। চাঞ্চল্যকর ঘটনা বেঙ্গালুরুতে। নিহত জিম ট্রেনারের নাম নন্দন (২৫)

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাদের জেরে ক্লায়েন্টের ফ্ল্যাটে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন। চাঞ্চল্যকর ঘটনা বেঙ্গালুরুতে। নিহত জিম ট্রেনারের নাম নন্দন (২৫), ইয়েলাহাঙ্কার জাক্কুরু লেআউটের বাসিন্দা এবং সহকার নগরের একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দন যে জিমে কাজ করতেন, সম্প্রতি সেটির প্রথম বর্ষপূর্তি ছিল। গত শনিবার ওই অনুষ্ঠানের পর নন্দন এবং তাঁর তিন সহকর্মী—বিশ্বনাথ, শরৎ ও নিশান্ত, রাত্রিবাসের জন্য কেম্পাপুরায় ক্লায়েন্ট অনুশের ফ্ল্যাটে গিয়েছিলেন। তখনই নন্দনের সঙ্গে বাকি সকলের কোনও বিষয় নিয়ে চরম তর্কাতর্কি শুরু হয়। কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, মারামারির সময়ে বাথরুমের ভিতর থেকে কোনও ভারী বস্তু দিয়ে নন্দনের মাথায় আঘাত করে তাঁর সহকর্মীরা। যার ফলে নন্দন গুরুতর আহত হন। ধস্তাধস্তিতে অভিযুক্ত বিশ্বনাথ ও শরৎও সামান্য আহত হন। এরপর চিকিৎসার জন্য হেব্বালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নন্দনকে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর সোমবার মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা মিথুন কুমার জানিয়েছেন, এই ঘটনায় অমৃতাহাল্লি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত বিশ্বনাথ, শরৎ ও নিশান্ত জিমে নন্দনের সহকর্মী ছিলেন, আর অনুজ ছিলেন একই জিমের ক্লায়েন্ট। পুলিশ জানিয়েছে, বিশ্বনাথ ছিলেন অনুশের ব্যক্তিগত প্রশিক্ষক। ব্যক্তিগত শত্রুতা থেকেই এই বিবাদ বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে পুলিশ এই ঘটনার এখন তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে। 

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক