গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মাসখানেকের মধ্যেই বদলে গেল ছবিটা। চটে লাল হয়ে গিয়ে ভাইপোকে গুরুত্বপূর্ণ পদ থেকে হটিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন পিসি। বিধানসভা ভোটের আগেই গোঁসা ভুলে ফের ভাইপোকে দলে ফিরিয়ে নিলেন পিসি। সেই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বও তুলে দিলেন। এই খবরের দুই গুরুত্বপূর্ণ চরিত্র পিসি-ভাইপো বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ও আকাশ আনন্দ। বসপা’য় রাতারাতি সাংগঠনিক স্তরে এমন বড় বদলের পরে প্রশ্ন উঠেছে, আসন্ন বিধানসভা ভোটে কী পিসিকে ভোট বৈতরণী পার করিয়ে দিতে পারবে ভাইপো?

বিদেশে লেখাপড়া করা ভাইপো আকাশ আনন্দকে দলের জাতীয় আহ্বায়ক পদে বসিয়েছিলেন বসপা সুপ্রিমো মায়াবতী। বসপার সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পেয়েই উত্তরপ্রদেশে দলের মায়ের তলা থেকে সরে যাওয়া মাটি ফের ফিরিয়ে আনতে কোমর কষে ঝাঁপান আকাশ আনন্দ। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে পিসি মায়াবতীর কথা না শুনে শ্বশুর অশোক সিদ্ধার্থের পরামর্শ অনুযায়ী চলছেন। ভাইপোর এমন ‘বেয়াদবি’ পছন্দ করেননি ‘পিসি’ মায়াবতী। গত ৩ সেপ্টেম্বর চটে গিয়ে আকাশ আনন্দকে প্রথমে বসপার জাতীয় আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেন। পরে ১০ সেপ্টেম্বর দল থেকে বহিস্কার করেন। মায়াবতীর ওই সিদ্ধান্ত নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়।

সোমবার (৫ অক্টোবর) ভাইপো আকাশ আনন্দকে দলে ফিরিয়ে ফের জাতীয় আহ্বায়কের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে মায়াবতী বলেছেন, ‘গত কয়েকদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছিল, যার ফলে সংগঠনে খোলনলচে বদলানোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। দলের অধিকাংশ নেতা-কর্মী আমার কাছে আর্জি জানিয়েছিলেন, আকাশের ক্ষমা প্রার্থনা স্বীকার করে দলে ফিরিয়ে নেওয়া হোক এবং আগের দায়িত্ব দেওয়া হোক। সেই আর্জিতে সাড়া দিয়ে আকাশকে ফের দলে ফেরানো হল।’

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’