পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে বাংলার আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত। দক্ষিণবঙ্গে দুর্বল হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবুও একেবারে বিদায় নিচ্ছে না বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজও বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও একাধিক জেলায় বজায় থাকবে বৃষ্টির পরিস্থিতি।

সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সময় বাড়ার সঙ্গে আকাশ আরও মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব দুর্বল হয়েছে। তারপরেও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। এই জেলাগুলির এক-দুই জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই ওই সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের এক-দুই জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাব কমলেও পুজোর আগে পুরোপুরি স্বস্তি মিলছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের একাধিক এলাকায় আজও বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, ভোটের মাঝেই নন্দীগ্রামে গিয়ে কী বললেন মিলন প্রধান?

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ