বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড বীরভূমের রামপুরহাট-২ ব্লকে। সঙ্গে চলল ব্যাপক বোমাবাজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড বীরভূমের রামপুরহাট-২ ব্লকে। সঙ্গে চলল ব্যাপক বোমাবাজি। মঙ্গলবার (৬ অক্টোবর) তারাপীঠ থানার অন্তর্গত বুধুগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা ছিল। ২৪ আসনের এই পঞ্চায়েত ৯টি আসন বিজেপির, ১৫টি আসন তৃণমূল, কংগ্রেস ও নির্দলদের দখলে। বেশ কিছুদিন ধরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থার অভিযোগ আনছিলেন গ্রামবাসীরা।

মঙ্গলবার নতুন প্রধান নির্বাচন ছিল। সেই কারণে সকাল থেকে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বোমাবাজি। আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন স্থানীয় মানুষজন। মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল তা জানা যায়নি। ঘটনায় এলাকার বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সকাল থেকেই এলাকা উত্তেজিত। একের পর এক বোমা পড়ছে। ভয়ে বিজেপিরভ মহিলা সদস্যরা পঞ্চায়েতে উপস্থিত হতে পারেনি। নির্বাচন করতে দেওয়া হবে না বলেই বোমা হামলা চালানো হচ্ছে।

তবে অনেক সদস্যের অভাবে একতরফাভাবে পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। বোমাবাজির জন্যে প্রায় ৯ জন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতে উপস্থিত হতে পারেননি। নির্ধারিত সময় অনুযায়ী তাঁরা পঞ্চায়েতের উদ্দেশে রওনা দিলেও বোমাবাজির কারণে ফিরে যান। ওদিকে ইতিমধ্যেই পঞ্চায়েতের নির্বাচনী কক্ষে পৌঁছে গিয়েছেন তৃণমূলের ১৫ জন সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। শুধু তাই নয়, পঞ্চায়েত অফিসের ১০০ মিটারের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে এখন নির্দিষ্ট সময়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দিকে মনোনিবেশ করছেন সকলে।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের