ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা। মঙ্গলবার (৬ আক্টোবর) রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। পদত্যাগী হরমনপ্রীত কৌরের স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁরই ডেপুটি মান্ধানা।

দীর্ঘদিন ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করা হরমনপ্রীত কৌর এদিন সকালেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। তাঁর সেই ঘোষণা ছিল অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মতো। ফলে জল্পনা চলছিল, হরমনপ্রীতের উত্তরসূরি কে হবেন? সেই জল্পনার অবসান ঘটিয়ে হরমনপ্রীতের ডেপুটির আয়িত্ব পালন করা স্মৃতি মান্ধানাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন নির্বাচকরা। ২০১৩ সালে ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল মান্ধানার। হরমনপ্রীতের অনুপস্থিতিতে ১৮টি টি টোয়েন্টি চারটি একদিনের ম্যাচে দলের অধিনায়কের দায়িত্বও সামলেছিলেন। তাছাড়া মহিলাদের প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের গুরুদায়িত্বও পালন করেছেন। দু’বার দলকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন।

এদিন অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মান্ধানা বলেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়াটা অত্যন্ত বিশেষ এক সম্মানের বিষয়। ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবসময়ই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এখন দলকে নেতৃত্ব দেওয়ার যে সুযোগ পেয়েছি, তার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করব। দলের সাথে কাজ করা, পথচলার মাঝে নতুন কিছু শেখা এবং ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের সেরাটা দেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ নিজের পূর্বসূরি তথা সদ্য প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীতের প্রশংসা করে মান্ধানা বলেন, ‘অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দলের নেতৃত্ব দিয়েছিলেন হরমনপ্রীত। আমাদের সাফল্যের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।’

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের