রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এই কমিশনকে সরাসরি যুক্ত করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এই কমিশনকে সরাসরি যুক্ত করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র সঙ্গে, এবার থেকে এসএসসি-র মাধ্যমেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হবে, বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শিক্ষক নিয়োগের সমতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এতদিন মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্যে আলদা পরীক্ষা নেওয়া হত। আর তা নিত মাদ্রাসা সার্ভিস কমিশন। আলাদা শিক্ষক নিয়োগ পদ্ধতির কারণে স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হত। এবার থেকে আর সেই ঝামেলা আর পোহাতে হবে না। মাদ্রাসাতেও শিক্ষক নিয়োগ করবে এসএসসি। একটি কাঠামোতেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ফলে সরকারের খরচা অনেকটা কমবে। রাজ্যের শিক্ষা পরিকাঠমোর অনেক উন্নতি হবে। পাশাপাশি মাদ্রাসার পড়ুয়ারা মূল শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারবে। শিক্ষকরাও মূল শিক্ষা কাঠামোয় আসতে পারবে।

যদিও এই বিষয়টিকে কার্যকর করার জন্যে প্রথমে বিধানসভায় একটি বিল আনতে হবে রাজ্য সরকারকে। পুরনো আইন বাতিল করে এই বিলটিকে পাস করাতে হবে। এছাড়াও এসএসসির মাধ্যমে মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য আইনকেও সংশোধন করতে হবে। শীঘ্রই এই বিষয়ে বিল আনা হচ্ছে। বিল পাস হলেই এই মাদ্রাসার জন্যে শিক্ষক নিয়োগ করতে পারবে এসএসসি, সেই আইন কার্যকর হবে।

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, ‘মাদ্রাসা সার্ভিস কমিশনকে বোর্ড ও ডিরেক্টরকে স্কুল শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। এতে মাদ্রাসা শিক্ষার যেমন সার্বিক অগ্রগতি হবে, তেমনই মাদ্রাসা আধুনিকীকরণ হবে। সেখানে পাঠরত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’ অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘কেন সংখ্যালঘু পড়ুয়ারা পিছিয়ে পড়বে? কেন তাঁরা বিজ্ঞান-অঙ্ক শেখার সুযোগ পাবে না? কেন জাতীয় জনজীবনের মূল স্রোত থেকে তারা বাদ পড়বে? শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে।’

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে