দাহের জন্যে ১২ মণ শুকনো কাঠ আলাদা করে রেখে গিয়েছেন নানা পটেকর, কেন জানেন?

মৃত্যুর ঠিক চার দিন আগে গোয়ায় এক জনসভায় অংশ নিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা নানা পটেকার। বলেছিলেন, 'একদিন সবাইকে চলে যেতে হবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর ঠিক চার দিন আগে গোয়ায় এক জনসভায় অংশ নিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা নানা পটেকার। বলেছিলেন, ‘একদিন সবাইকে চলে যেতে হবে।’ তবে কী মৃত্যুর ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন অভিনেতা? বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রআন্ত হয়ে মারা গিয়েছেন নানা পটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। স্বাভাবিকভাবেই এমন দাপুটে অভিনেতার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। চোখে জল অক্ষয় কুমার, তৃপ্তি ডিমরি, শাহিদ কাপুরদের। তাঁর মৃত্যু বলিউডে বিশাল ক্ষতর সৃষ্টি করল। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও ছেলেকে রেখে গিয়েছেন। আজ বিকেলে পুণেতে তাঁর খামার বাড়িতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। তবে জানেন কী, নানা পটেকর মৃত্যুর জন্যে বহু বছর আগে থেকেই প্রস্তুত ছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর প্রচারের সময় একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ইতিমধ্যেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। মৃত্যুতে বিশ্বাস করতেন তিনি। জানতেন যে একদিন তাঁকে চলে যেতে হবে। শেষ সম্বল হিসেবে ১২ মণ কাঠ রেখে গিয়েছিলেন তিনি। যেটি তাঁর দাহ-র জন্যে ব্যবহৃত হবে। তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি জানি আমার মৃত্যুর সময় আমার দেহ দাহ করার জন্যে ১২ মণ কাঠ লাগবে। এটাই আমার চূড়ান্ত সম্পত্তি। আমি শুধু ওটাই দিয়ে চলে যাব। তাই আমি ১২ মণ কাঠ আলাদা করে রেখেছি। এটা শুকিয়ে গিয়েছে। ওটা দিয়েই আমাকে দাহ করতে হবে। ভেজা কাঠ ব্যবহার করবেন না।’

কিন্তু কেন ভেজা কাঠ তিনি তাঁর দাহকার্যে ব্যবহার করতে না করেছিলেন? কারণ ভেজা কাঠ দাহে ব্যাবহার করলে কালো ধোঁয়া তৈরি হবে, যা তার শবদাহের জন্যে জড়ো হওয়া বন্ধু ও অন্যদের চোখের ক্ষতি করবে। তিনি তিনি হয়তো ভুল বুঝতে পারেন যে, তার জন্যে সবাই কাঁদছেন। তাই তিনি কাউকে কষ্ট দিতে চান না। অভিনেতার মৃত্যু হয়েছে আজ ভোর ৫টা ২১ মিনিট নাগাদ। তাঁকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে সিপিআর দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি