‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি খাতায় মানুষটি ‘মৃত’ অথচ তিনি দিব্যি বেঁচে আছেন! শুধু নথিতে ‘মৃত’ দেখানোর কারণেই বন্ধ হয়ে গেল বার্ধক্য ভাতা। ঝাঁসির মৌরানিপুরের এই ঘটনায় রীতিমতো হতবাক বৃদ্ধা রাজাবাঈ। পেনশনই ছিল তাঁর বেঁচে থাকার অন্যতম ভরসা। তাই নিজের জীবিত থাকার প্রমাণ নিয়ে এবার প্রশাসনের দরজায় হাজির হয়েছেন তিনি। 

উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার ধৌররা গ্রামের বাসিন্দা বৃদ্ধা রাজাবাঈ। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য ভাতা পেতেন। সেই টাকাতেই কোনওরকমে চলত তাঁর সংসার। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায় পেনশন। খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, সরকারি নথিতে তাঁকে মৃত দেখানো হয়েছে। রাজাবাঈ-এর দাবি, গত ১ জানুয়ারি তাঁকে মৃত হিসেবে নথিভুক্ত করা হয়। এরপরই বন্ধ হয়ে যায় তাঁর সরকারি ভাতা। খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, সরকারি নথিতে তাঁকে ‘মৃত’ দেখানো হয়েছে। রাজাবাঈ-এর অভিযোগ, তাঁকে মৃত ঘোষণা করার আগে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। 

আরও পড়ুন: মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

ভাতা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই বৃদ্ধা। তাঁর বক্তব্য, বয়সের কারণে তিনি কোনও কাজ করতে পারেন না। ভাতার টাকা দিয়েই চলত জীবনযাপন। নিজের জীবিত থাকার প্রমাণ নিয়ে এবার তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। সেখানে তিনি কর্মকর্তাদের বলেন, ‘স্যার, আমি বেঁচে আছি।’ বুধবার মউরানিপুরের প্রশাসনিক দফতরে গিয়ে নিজের সমস্যার কথা জানান রাজাবাঈ। তাঁর দাবি, তিনি জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে তাঁকে মৃত দেখিয়ে পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তদন্তের আশ্বাস দিয়েছেন সরকারি আধিকারিক মনোজ কুমার ভারতী। সমাজকল্যাণ দফতরেও বিষয়টি জানানো হয়েছে। কীভাবে জীবিত একজন বৃদ্ধাকে সরকারি নথিতে মৃত দেখানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?