মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মদ খাওয়াকে কেন্দ্র করে সামান্য বচসা, আর তারই জেরে ভয়াবহ পরিণতি। অভিযোগ, বিবাদের পর ট্র্যাক্টর নিয়ে এসে কয়েক জনের উপর তা তুলে দেন এক ব্যক্তি।। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন এক মহিলা-সহ আরও দু’জন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দত্তিয়ানা গ্রামের বাসিন্দা বীরেন্দ্রর সঙ্গে জামালুদ্দিনপুরের সতবীরের মদের দোকানে কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে কয়েক জন রাস্তার ধারে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময়ই দ্রুতগতিতে ট্র্যাক্টর নিয়ে সেখানে হাজির হন বীরেন্দ্র। তার পর সোজা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর ট্র্যাক্টর তুলে দেন তিনি।  ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় উদয়বীর ও বাবুরামের। গুরুতর আহত মহেন্দ্রকে বিজনৌর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। ঘটনায় আহত এক মহিলার চান্দপুরে চিকিৎসা চলছে। ট্র্যাক্টর উল্টে গিয়ে আহত হন অভিযুক্ত বীরেন্দ্রও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালানোর দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসাও হয়। পরে পুলিশ তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। দুই গ্রামের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি