মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সনাতন ধর্মের অন্যতম পবিত্র উৎসব নবরাত্রি কড়া নাড়ছে দরজায়। এই সময়ে কম-বেশি সকলেই নিজেদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত হয়ে পড়েন। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে জমে থাকা কিছু অপ্রয়োজনীয় জিনিস নেতিবাচক শক্তি বা কু-প্রভাব বাড়িয়ে তোলে, যার ফলে ক্ষুব্ধ হতে পারেন দেবী দুর্গা ও মা লক্ষ্মী। নবরাত্রিতে আপনার সংসারে সুখ, সমৃদ্ধি এবং দেবীর আশীর্বাদ বজায় রাখতে উৎসব শুরুর আগেই এই ৫টি অশুভ জিনিস অবিলম্বে বাড়ি থেকে বের করে দিন:

শুকনো তুলসী গাছ এবং কাঁটাযুক্ত উদ্ভিদ

হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় মনে করা হয়। কিন্তু বাড়িতে শুকনো তুলসী গাছ রাখা অত্যন্ত অশুভ। এটি পরিবারে দারিদ্র্য এবং মানসিক অবসাদ ডেকে আনে। এর পাশাপাশি, ঘরের ভেতরে ক্যাকটাসের মতো কোনও কাঁটাযুক্ত গাছ রাখাও উচিত নয়। 

ভাঙা মূর্তি এবং ছেঁড়া ধর্মীয় ছবি

ঠাকুরঘরে বা বাড়ির কোথাও দেবী-দেবতার ভাঙা মূর্তি কিংবা ছেঁড়া-ফাটা ছবি রাখা একেবারেই উচিত নয়। এতে মারাত্মক বাস্তুদোষ তৈরি হয়।

ভাঙা বা পুরনো ঝাড়ু

বাস্তু মতে, ঝাড়ুর সঙ্গে ধনদেবী মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক রয়েছে। ঘরে ভাঙা, জরাজীর্ণ বা পুরনো ঝাড়ু রেখে দিলে আর্থিক অনটন ও দরিদ্ৰতা দেখা দিতে পারে।

মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফাটল ধরা বাসনপত্র

বাড়িতে ডেট পার হয়ে যাওয়া (Expired) ওষুধ, অপ্রয়োজনীয় পুরনো কাগজ, ফাটল ধরা বা চটা বাসন এবং ভাঙা কাচ রাখা অত্যন্ত ক্ষতিকর। এগুলো ঘরে নেতিবাচকতা ছড়ায়, যা পরিবারের সদস্যদের রোগব্যাধি এবং মানসিক চাপ বাড়িয়ে তোলে।

বন্ধ ঘড়ি এবং নষ্ট ইলেকট্রনিক্স সামগ্রী

বন্ধ হয়ে পড়ে থাকা ঘড়ি ইঙ্গিত দেয় যে আপনার ভাল সময়ও থমকে গিয়েছে। এটি পরিবারের উন্নতিতে বাধা সৃষ্টি করে এবং অলসতা বাড়ায়। পাশাপাশি বাড়ির অকেজো বা খারাপ ইলেকট্রনিক্স জিনিসপত্রও অগ্রগতির পথ রুদ্ধ করে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর