ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি খেতে ইচ্ছে করলেই রসগোল্লা, সন্দেশ কিংবা পায়েসের কথা মনে পড়ে। কিন্তু ফল দিয়ে যদি একটু অন্যরকম, সহজ এবং সুস্বাদু ডেজার্ট বানানো যায়, তাহলে কেমন হয়? যদির বাড়িতে থাকা নাশপাতি দিয়েই তৈরি  করা যায় অভিনব মিষ্টি, তাহলে বিষয়টা জমে যায়। উপর থেকে দই-মধুর ক্রিমি স্তর এবং বাদাম-কাজু বা পছন্দের ড্রাই ফ্রুটস দিলে স্বাদ আরও বেড়ে যায়। প্রচলিত মিষ্টির বাইরে নতুন কিছু খেতে চাইলে এই ডেজার্ট হতে পারে দারুণ বিকল্প। এর বিশেষত্ব হল, এটি ওভেনের পাশাপাশি এয়ার ফ্রায়ারেও সহজে তৈরি করা যায়। জেনে নিন সহজ রেসিপি-  

 উপকরণ 

২টি নাশপাতি

১ টেবিল চামচ গলানো মাখন

১ টেবিল চামচ মধু

আধা চা চামচ দারচিনি গুঁড়ো

ভ্যানিলা এসেন্স

আধ কাপ দই

১ চা চামচ মধু

আমন্ড 

আখরোট বা বাদাম

পদ্ধতি

প্রথমে নাশপাতি ভাল  করে ধুয়ে মাঝখান থেকে দু’টুকরো করে নিন। চামচ বা ছুরির সাহায্যে ভিতরের বীজ ও শক্ত অংশ বের করে দিন। এবার একটি বাটিতে গলানো মাখন, মধু, দারচিনি গুঁড়ো এবং সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তৈরি মিশ্রণটি নাশপাতির দু’পাশে ভালভাবে মাখিয়ে দিন। এরপর নাশপাতিগুলি এয়ার ফ্রায়ারে রাখুন এবং সর্বোচ্চ তাপমাত্রায় প্রায় ১০–১৫ মিনিট বেক করুন। এয়ার ফ্রায়ারের ধরন অনুযায়ী সময় কিছুটা কম-বেশি হতে পারে। নাশপাতি বেক হওয়ার সময় টপিং তৈরি করে নিন। এর জন্য দই ও এক চা চামচ মধু ভালভাবে ফেটিয়ে নিন। নাশপাতি নরম ও হালকা ক্যারামেলাইজড হয়ে গেলে বের করে প্লেটে রাখুন। তার উপর দই-মধুর টপিং ঢেলে দিন। সবশেষে কুচোনো আমন্ড, আখরোট কিংবা পছন্দের বাদাম ছড়িয়ে পরিবেশন করুন। একবার খেলে মুখে লেগে থাকবে মিষ্টির স্বাদ। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর