দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর দলের হেড স্যারের দায়িত্ব পাওয়ার পরেই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন ‘দাদা’। জানিয়ে দিলেন, ‘টপ অর্ডারে নয়, মিডল অর্ডারেই ব্যাট করতে পাঠানো হবে ঋষভকে। কেননা, মাঝের সারির ব্যাটিং অর্ডারকে শক্তপোক্ত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দীর্ঘদিন খেলেছিলেন ঋষভ পন্থ। ২০২৫ সালে দিল্লি ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন। চলতি বছরেও লখনউয়ের হয়ে খেলেছেন। যদিও দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মনমালিন্যের কারণে লখনউ ছেড়ে ফের দিল্লিতে ফিরেছেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১১টি ম্যাচ খেলে ৩,২৮৪ রান করেছিলেন এবং দলের নেতৃত্বও দিয়েছিলেন।

হার্ড হিটিং কিংবা মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত ঋষভ পন্থকে দলে পেয়ে খুশি দিল্লির কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এটা জানাতে ভুললেন না, পন্থকে মিড অর্ডার ব্যাটার হিসেবেই ভেবে নিয়েছেন। তাঁর কথায়, ‘আমাদের একজন মিডল-অর্ডার ব্যাটারের প্রয়োজন ছিল এবং পন্থ সেই জায়গার জন্য একদম উপযুক্ত। তিনি আগেও আমাদের দলে ছিলেন এবং ভাল খেলেছিলেন। আপনারা জানেন যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় (অরুণ জেটলি স্টেডিয়াম) ব্যাট করতে তিনি পছন্দ করেন। আশা করি, আগামী বছরগুলোতে দিল্লির জার্সিতে আমরা পন্থের সেরা রূপটিই দেখতে পাব।’

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পেয়ে তিনি যে খুশি তাও লুকাননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। আমি দু-দুটি মরশুমে দিল্লির সঙ্গে যুক্ত ছিলাম। এর মধ্যে এক মরশুমে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৯ সালে ছিল আমরা সেমিফাইনালে হেরে যাই এবং এরপর বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিতে আমি চলে যাই। তাই সামনের মরশুম নিয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত।’

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর