ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: মধুর প্রতিশোধ নেওয়া হল না ইস্টবেঙ্গলের। গতবার শিল্ড ফাইনালে টাইব্রেকারে মোহনবাগানের কাছে ৫-৪ গোলে হারতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুবভারতী শিল্ড ফাইনালে চিরশত্রু সবুজ মেরুন ব্রিগেডকে পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিশোধ নেওয়া হল না অ্যান্তোনিও লোপেজ হাবাসের শিষ্যদের। উল্টে ছন্নছাড়া ফুটবল উপহার দিল। অন্যদিকে দুর্দান্ত খেলে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান। এ নিয়ে ২২বার আইএফএ শিল্ড জিতল সবুজ মেরুন ব্রিগেড। খেলার ফল ১-০। প্রথমার্ধের শেষ লগ্নে জয়সূচক গোলটি করেছেন মোহনবাগানের বিদেশি খেলোয়াড় জেলকোভিচ।

এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে দুই দল। ষষ্ঠ মিনিটেই গোলের সহজতম সুযোগ পেয়েছিলেন লাল-হলুদের এডমুন্ড। বাগান গোলরক্ষক বিশালকে একা পেয়েও ঠিক জায়গায় বল রাখতে পারেননি। ১২ মিনিটে বিপিন সিংহ বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে শট নিলেও তা প্রতিহত হয়। ১৫ মিনিটে ইস্টবেঙ্গলের কয়েকজন ফুটবলারকে কাটিয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন বাগানের আরউইন। কিন্তু দুর্বল শট ধরতে অসুবিধা হয়নি লাচেনপার। এর ছয় মিনিট বাদে ১৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে একাই বল নিয়ে অনেকটা উঠে ইস্টবেঙ্গলের বক্সে চলে গিয়েছিলেন ছাংতে। কিন্তু কাউকে পাস না দিয়ে নিজেই শট নিতে গিয়ে ভাল সুযোগ নষ্ট করেন। ২৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে ভেসে আসা অভিষেকের ক্রস হেড করেছিলেন ফাঁকায় থাকা মেহতাব। কিন্তু তিনি বল গোলে রাখতে পারলেনই না।

৩৬ মিনিটে  বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট মেরেছিলেন ছাংতে। ফিস্ট করে উড়িয়ে দিলেন লাচেনপা। কর্নার ক্লিয়ার করতে পারেনি ইস্টবেঙ্গল। আবার বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন সাহাল। এটিও বাঁচিয়ে দেন লাচেনপা। যদিও বাগানের খেলোয়াড়দের একের পর এক আক্রমণের মুখে পড়ে দুর্গ বেশিক্ষণ অভেদ্য রাখতে পারেননি ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার আগে জেলকোভিচ বল নিয়ে উঠে এসে পাস বাড়ান আরউইনকে। তাঁর পাস থেকে চলতি বলে ভাসানো ক্রস দেন সাহাল। সেই বল বুকে রিসিভ করে গোল করলেন জেলকোভিচ। ফাঁকায় থাকার সুযোগ কাজে লাগান সুযোগসন্ধানী স্ট্রাইকার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সবুজ মেরুন ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। সাহাল একটি ক্রস ধরতে এগিয়ে গিয়েছিলেন। ধাক্কা লাগে লাচেনপার সঙ্গে। ফলে গোল পায়নি সবুজ মেরুন। ৫৩ মিনিটে দ্রাজিচ হেড করতে গিয়েছিলেন। সংঘর্ষ হয় মান্ডির সঙ্গে। দু’জনেই মাটিতে পড়ে যান। ওই ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলাররা। ঝামেলার পরের মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল লাল-হলুদের কাছে। এডমুন্ডকে দারুণ বল বাড়িয়েছিলেন রামিরেজ। সেই বল ধরে বক্সে ঢুকে পড়েও কাজে লাগাতে পারলেন না। বল ক্লিয়ার করে দেন মেহতাব। ৬৭ মিনিটে ডান দিক থেকে নুঙ্গার তোলা ক্রসে হেড করেছিলেন জিয়োলিনস্কি। ডান দিকে ঝাঁপিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন বাগান গোলরক্ষক বিশাল কায়েথ। শেষের কয়েক মিনিট আক্রমণে ঝড় তুলে উঁচু বল খেলে মোহনবাগানের রক্ষণ ভেদ করার চেষ্টা করেন লুকাস জিয়োলিনস্কিরা। কিন্তু তাতে লাভ হয়নি। বরং বল নিয়ন্ত্রণে রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেন বাগানের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে সাত মিনিট ইনজুরি টাইমে খানিকটা মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল লাল-হলুদের খেলোয়াড়রা। তবে কাজের কাজ করতে পারেনি।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা