ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: সঞ্জু স্যামসন-ঈশান কিশন-অধিনায়ক শ্রেয়স আইয়ার ও তিল ভার্মার ব্যাটিং তাণ্ডবে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বড় রানের ইনিংস গড়ল টিম ইন্ডিয়া। শুক্রবার (৯ অক্টোবর) রাঁচিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছেন গৌতম গম্ভীরের শিষ্যরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সফল বোলার রোস্টন চেজ। তিনি চার ওভারে ২৪ রান খরচ করে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। চতুর্থ ওভারে বল করতে এসে অভিষেককে (১২ বলে) ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন রোস্টন চেজ। যদিও তাতে ভারতের ব্যাটিং তাণ্ডব থামেনি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সঞ্জু স্যামসন ও ইশান কিশন নির্দয়ভাবে পেটাতে থাকেনন ক্যারিবীয় বোলারদের। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৭৯। পাওয়ার প্লে শেষে তাণ্ডব চালাতে শুরু করেন সঞ্জু। মাত্র ২১ বলেই ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নবম অর্ধশতরান তুলে নেন তিনি। ৮.১ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ১০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১২৭/১।

সঞ্জুকে দেখে উ‍ৎসাহিত হয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন ঈশান কিশনও। সবাই ধরে নিয়েছিলেন তিনিও অবলীলাক্রমে সঞ্জুর মতোই অর্ধশতরান পেয়ে যাবেন। যদিও তা হয়নি। ১২তম ওভারে বড় শট খেলতে গিয়ে রোস্টন চেজের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ঈশান। আউট হওয়ার আগে দুই ছক্কার সাহায্যে ২১ বলে ৪৩ রান করে যান। ঈশান আউট হওয়ার পরে রান ওঠার গতি খানিকটা শ্লথ হয়ে যায়। চার নম্বরে নামা শিবম দুবে বেশি কিছু করতে পারেননি। তিনি ১০ বলে সাত রান করে চেজের বলে আউট হয়ে যান। অতিরিক্ত আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে সামার স্প্রিংগারের বলে কামিল পুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সঞ্জু স্যামসন। ৯টি চার ও চারটি ছক্কার সাহায্যে তিনি করেন ৪০ বলে ৮২ রান। মাত্র চার রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা ধাক্কা খায় টিম ইন্ডিয়া। যদিও পঞ্চম উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে খেলে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান অধিনায়ক শ্রেয়স আইয়ার ও তিলক ভার্মা। ১৮তম ওভারের প্রথম বলে সামার স্প্রিংগারকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন শ্রেয়স। ২১ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। শেষ ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। ১৮ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৪০ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট খুঁইয়ে ২৪৯ রান তোলে টিম ইন্ডিয়া। তিলক ১৮ বলে ৪৪ ও নমন ধীর চার রানে অপরাজিত থাকেন।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই