গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  প্রথাগত ভাবে গাড়িতে বা ঘোড়ায় করে নয়, অতীতের রাজা-জমিদারদের মতো হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র। ছেলের বিয়েতে এমনই রাজকীয় আয়োজনের স্বপ্ন দেখেছিলেন মা। আর মায়ের সেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ২৭ বছরের শাকিল মিয়া। বাংলাদেশের গাইবান্ধায় এই বিয়েকে ঘিরে তৈরি  হয়েছে উৎসবের আবহ। পাত্রের বিয়ে করতে যাওয়ার  সেই দৃশ্য দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমালেন শত শত মানুষ। 

ঘটনাটি বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে আয়োজন করা হয় এই অভিনব বিয়ের। চকনদী গ্রামের বাসিন্দা সায়েদ আলী ও পোশাকী বেগমের ছেলে শাকিল মিয়া ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর বিয়ে ঠিক হয়েছিল পাশের ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের খোকন মিয়া ও সুলতানা বেগমের মেয়ে ১৯ বছরের সুমাইয়া আকতার বিথীর সঙ্গে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলের বিয়েতে হাতির পিঠে চড়িয়ে বরযাত্রী নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল শাকিলের মা পোশাকী বেগমের। মায়ের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিয়ের দিন হাতি ভাড়া করার সিদ্ধান্ত নেন শাকিল। প্রায় ২০ হাজার টাকা খরচ করে ভাড়া করা হয় হাতিটি। সুন্দুর করে সাজিয়ে তোলা হয় হাতিটিকেও। 

আরও পড়ুন: পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন 

পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টে নাগাদ হাতির পিঠে চেপে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন শাকিল। প্রায় তিন কিলোমিটার পথ পেরিয়ে বিকেল সাড়ে ৫টা নাগাদ কনের বাড়িতে পৌঁছন তিনি। বরের পাশে মিনিবাসে ছিলেন অন্যান্য বরযাত্রীরা। ব্যতিক্রমী এই অনুষ্ঠান দেখতে পথে পথে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অনেকের কাছেই এমন দৃশ্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।  সন্ধ্যা ৭টা নাগাদ সুমাইয়া আকতার বিথীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিল। এই বিয়ের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছিল আড়াই লক্ষ টাকা। বিয়ের আসরেই সেই অর্থ নববধূর হাতে তুলে দেন বর। সমস্ত আনুষ্ঠান শেষ করে রাতেই নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফেরেন শাকিল।  

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর